শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে বৃষ্টি যেন ‘নিয়মিত আগন্তুক’। তিন ম্যাচেই নিয়ম করে বাগড়া দিয়েছে বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। একই সঙ্গে লঙ্কান বোলারদের দাপটে রীতিমতো অসহায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার পথে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
তৃতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। দুই ওপেনার তাকুজওয়ানাশে কাইতানো ও জয়লর্ড গাম্বি সাবলীলভাবে খেলতে থাকেন। ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে করে ৪০ রান। এরপরই হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১১ মিনিট বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে ওভারের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৩ ওভারে। বৃষ্টির পরই শুরু হয় হাসারাঙ্গার ভেলকি। ইনিংসের নবম ওভারে যখন ম্যাচে প্রথমবার তিনি বোলিংয়ে আসেন, তখনই দেন ধাক্কা। ওভারের শেষ বলে হাসারাঙ্গার গুগলিকে সুইপ করতে যান কাইতানো। টপ এজ হওয়া বল শর্ট ফাইন লেগে ডাইভ দিয়ে ধরেন দিলশান মাদুশঙ্ক। ৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১ উইকেটে ৪৩ রান।
এক ওভার বিরতিতে এসে হাসারাঙ্গা দেন জোড়া ধাক্কা। ১১ তম ওভারের তৃতীয় বলে তিনি লেগবিফোরের ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের আরেক ওপেনার গাম্বিকে। ৩৪ বলে ৪ চারে ২৯ রান করেন গাম্বি। একই ওভারের শেষ বলে জিম্বাবুয়ে অধিনায়ক আরভিনকে এলবিডব্লু করেন হাসারাঙ্গা। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আরভিন ৬ এবার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। বিনা উইকেটে ৪৩ রান থেকে ১১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৭ রান।
১২ তম ওভারে আবার আবার বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ১১.৫ ওভারে সফরকারীদের স্কোর যখন ৩ উইকেটে ৪৮ রান, তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে ২ ঘণ্টা ২৬ মিনিট। ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৭ ওভারে। এরপর তাসের ঘরের মতো ভেঙে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ২২.৫ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। এই ম্যাচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৫.৫ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। ১ ওভার মেডেনও দিয়েছেন। মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি—বৃষ্টির বাগড়ার পর জিম্বাবুয়ের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন হাসারাঙ্গা। যেখানে মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি টেনেছেন হাসারাঙ্গা।
৯৭ রান তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে রিচার্ড এনগ্রাভাকে কাট করতে যান লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক গাম্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৪৩ রান। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। মেন্ডিসের সঙ্গে ব্যাটিং করছেন ওপেনার শেভন দানিয়েল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে