দুঃস্বপ্নের অফফর্ম কাটিয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লিটন দাস। নান্দনিক শট খেলে মুগ্ধতা ছড়াচ্ছেন নিয়মিতই। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সবখানেই ছুটছে লিটনের রানের ফুলঝুরি। বিপিএল সতীর্থ মোহাম্মদ রিজওয়ান মনে করেন, বাংলাদেশের সুপারস্টার লিটন।
এবারের বিপিএলে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান দুজনই খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যেখানে লিটন এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলেছেন ৬ ম্যাচ। ৬ ম্যাচে ২৬.৬৬ গড়ে করেছেন ১৬০ রান। ১৪৮.১৪ স্ট্রাইকরেট প্রমাণ করে যে ব্যাট হাতে তিনি ঝোড়ো ইনিংস খেলতে পারেন। ১৬ চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০ ছক্কা। ব্যক্তিগত সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।
লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা ঝড়েছে রিজওয়ানের কণ্ঠে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই ব্যাটার বলেন, ‘সবাই জানে, লিটন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে গত কয়েক বছর ও অনেক ভালো খেলছে। এখন অনেক ভালো ফর্মে আছে। আলহামদুলিল্লাহ,আমি আর লিটন চেষ্টা করছি। সময়টা অল্প, তবে আমরা চেষ্টার ত্রুটি রাখছি না। আমরা চেষ্টা করছি দলের অন্যদের কাজ সহজ করে দেওয়ার।’
লিটন, রিজওয়ানের সঙ্গে কুমিল্লায় খেলছেন তানভীর ইসলাম। তানভীর এই বিপিএলে ৪ ম্যাচে ৫.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজার পর টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন তানভীর। এই বাঁহাতি স্পিনারের প্রশংসা করতে গিয়ে রিজওয়ান বলেন, ‘ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের পারফরম্যান্সকে ওপরের দিকে রাখতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে