Ajker Patrika

বিশ্বকাপে যেকোনো দলকে হারানোর দক্ষতা আছে, বলছেন তানজিম সাকিব 

আপডেট : ৩০ মে ২০২৪, ১৬: ৪৬
বিশ্বকাপে যেকোনো দলকে হারানোর দক্ষতা আছে, বলছেন তানজিম সাকিব 

বাংলাদেশের হয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিম হাসান সাকিব। তবে এবারই প্রথমবার বড়দের কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন উদীয়মান এই পেসার। বাংলাদেশের হয়ে লাল-সবুজ পতাকা ওড়ানোর সুযোগ পাওয়ায় তাঁর স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বিশ্বকাপ সামনে রেখে বিসিবির তৈরি করা নতুন এপিসোড ‘সবুজ লালের গল্পে’ নিজের স্বপ্নপূরণের কথাটা জানিয়েছেন তানজিম সাকিব। তাঁর সেই সাক্ষাৎকার আজ প্রকাশ করেছে বিসিবি। তানজিম সাকিব বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’ 

দেশের হয়ে খেলার স্বপ্ন শৈশব থেকেই ছিল বলে জানিয়েছেন তানজিম সাকিব। ২১ বছর বয়সী পেসার বলেছেন, ‘এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’ 

নিজের প্রথম হলেও বিশ্বকাপ নিয়ে খুবই আত্মবিশ্বাসী তানজিম সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে বলে এমন হুংকারও দিয়ে রেখেছেন প্রতিপক্ষদের। তিনি বলেছেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত