দিনের শুরুতে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন সাকিব আল হাসান। ফেরালেন জীবন পেয়ে দেয়াল হয়ে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে। স্লিপে শাহাদাত হোসেন দিপু ক্যাচ না ছাড়লে গতকালই সাজঘরে থাকতেন লঙ্কান অলরাউন্ডার।
আজও দিনের শুরুতে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস। কিন্তু সেখানে ছিলেন না কোনো ফিল্ডার। দুই জীবন পেয়ে ম্যাথুস তুলে নেন ফিফটি। তবে এরপর বেশি দূর এগোতে পারেননি। ৫৬ রান করে বোল্ড হলেন সাকিবের চমৎকার এক ডেলিভারিতে। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব ‘টাইমড আউট’ করে ফিরিয়েছিলেন ম্যাথুসকে। এবার বোল্ড করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে করেছে ১৪৯ রান। লিড নিয়েছে ৫০২ রান। লঙ্কানরা ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শুরু করে ৬ উইকেটে ১০২ রান নিয়ে। আগের দিন ম্যাথুস ৩৯ ও প্রবাত জয়াসুরিয়া ৩ রানে দিন পার করেছিলেন। প্রবাত ব্যাট করছেন ২৭ রান নিয়ে। তাঁকে সঙ্গ দিচ্ছেন বিশ্ব ফার্নান্দো (৬)। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৫৩১ আর বাংলাদেশ গুটিয়ে যায় ১৭৮ রানে।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর রিভিউ নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। অনেক দোলাচলের পর যে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, সেটি বিস্মিত করেছে সবাইকে। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল সরাসরি প্যাডে নয়, ব্যাটে ঠেকিয়েছেন প্রতিপক্ষের ব্যাটার।
আজ আবারও শেষ মুহূর্তে এসে তাইজুলের বল বিশ্ব ফার্নান্দোর প্যাডে এসে লাগলে শান্ত যে রিভিউ নিলেন, সেটি বৃথা গেছে। টিভি আম্পায়ার বল ট্র্যাকিং করে দেখালেন, বলটি লেগ স্টাম্প মিস হতো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে