
আফগানিস্তান সিরিজের পরপরই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, সেখান থেকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কায়, খেলাতেই বুঁদ সাকিব আল হাসান। গ্লোবালে ব্যাটিং-বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। তবে এলপিএলে বড় ইনিংস না খেলতে পারলেও বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন নিয়মিত।
এলপিএলে বোলিংয়ে ৭ ইনিংসে ৬.১৫ ইকোনমি রেটে ৭ উইকেট, ব্যাটিংয়ে ৬ ইনিংসে ৮৫ রান। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে গল টাইটানসের ৭ উইকেটে জয়ের দিনে জাফনা কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়া কাপের পর উপমহাদেশেই বিশ্বকাপ, যার জন্য এলপিএল ছিল প্রস্তুতির সেরা মঞ্চ, সেটি লুফে নিয়েছেন সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টির পর দুই দিন আগে ওয়ানডের অধিনায়কত্বও তাঁকে দিয়েছে বিসিবি। তাই শ্রীলঙ্কায় বসে বিশ্বকাপ অধিনায়ক ভাবনাও শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গলের ব্যাটিং ইনিংসের সময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠককে দেওয়া বক্তব্যে তো সে রকমই ইঙ্গিত মিলল। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বললেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়। তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে সাকিব ছিলেন উজ্জ্বল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি বাংলাদেশ দল। তাই এবার শুধু ব্যক্তিগত নয়, দলগতভাবে ভালো কিছু দেখাতে চান সাকিবরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো একটা দল, এ সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৩ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৫ ঘণ্টা আগে