এবারের বিপিএলে এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স। যার মধ্যে সাকিব আল হাসান খেলেছেন চার ম্যাচ। চার ম্যাচে দেখা মেলেনি পুরো ‘অলরাউন্ডার’ সাকিবের। বোলিং নিয়মিত করলেও ব্যাটিংয়ে তিনি নামছেনই না।
শুধূ তাই নয়, সাকিবের ব্যাটিং অর্ডারও বেশ অদ্ভুত এবারের বিপিএলে। সচরাচর তিনি যে তিন নম্বরে ব্যাটিং করেন, সেই পজিশনে তিনি ব্যাটিং করেছেন একবারই। ফরচুন বরিশালের বিপক্ষে সেই ম্যাচে তিনি করেন ২ রান। এই ম্যাচটা ছিল পেশাদার ক্রিকেটে সাকিবের ফেরার ম্যাচ। এরপর চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে যাওয়ায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারেননি। এক ম্যাচ বিরতি দিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নেমেছেন ৮ নম্বরে। একই মাঠে দুর্দান্ত ঢাকার বিপক্ষে রংপুর ৮ উইকেট পড়ার পরও ব্যাটিংয়ে নামেননি। আজও কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রংপুরের ৫ উইকেট পড়েছে। অথচ দেখা মেলেনি সাকিবের। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ গড় ও ৫৭.১৪ স্ট্রাইকরেটে করেন ৪ রান।
অন্যদিকে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখছেন সাকিব। ৬.৭৩ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। চার ম্যাচে চারটিতে বোলিং করলেও ব্যাটিং করেছেন ২ ম্যাচে। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, সাকিবের পারফরম্যান্স যেমনই হোক, তিনি উপস্থিত থাকলেই চলবে। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। এখনও সে অলরাউন্ডার। তিনি চোখের সমস্যার কারণে একটু সংগ্রাম করছেন। তবে আমার কাছে মনে হয় যে, আমাদের দলের জন্য মাঠে তাঁর উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
সিলেটে আজ বিকালের কুমিল্লা-রংপুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলন যেন ছিল ‘সাকিবময়’। সাকিবকে নিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে সোহানকে। সোহানও উত্তর দিয়েছেন মজার ছলেই, ‘আমার কাছে মনে হয়, পরের সংবাদ সম্মেলনে অবশ্যই আমি সাকিব ভাইকে অনুরোধ করব। যাতে সংবাদ সম্মেলনে এসে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আছে, যাতে তিনি সেগুলো দিতে পারেন।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে