নানা নাটকীয়তার পর অবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর অবসরের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক বিদায়বেলায় রিয়াদের কণ্ঠে ঝরেছে বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা।
মাহমুদউল্লাহ জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে অবসর নেওয়ার জন্য এটাই সেরা সময় মনে করেছেন তিনি, ‘যে সংস্করণে এত দিন ধরে খেলেছি সেটি ছেড়ে দেওয়া সহজ নয়। সব সময় এটি নিয়ে চিন্তা করেছি। আমি করি এটাই আমার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর সঠিক সময়।’
অবসর নিয়ে মাহমুদউল্লাহ মুখ খুললেও আগে থেকে জানা গিয়েছিল সাদা পোশাকে আর দেখা যাবে না তাকে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলার পরেই সতীর্থদের জানিয়েছিলেন নিজের অবসরের কথা। তাঁর এই সিদ্ধান্ত তখন স্বাভাবিকভাবে নিতে পারেনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিদায়বেলায় সবার আগে মাহমুদউল্লাহ কৃতজ্ঞতাও জানিয়েছেন বিসিবি সভাপতিকেই, ‘টেস্ট দলে ফেরার পর আমাকে সমর্থন করায় বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা। আমার টেস্ট সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা এবং আমাকে সব সময় সমর্থন জোগানোর জন্য সতীর্থ ও কোচিং স্টাফের সবার প্রতি কৃতজ্ঞ। দেশের হয়ে টেস্ট খেলতে পারা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয়। এই স্মৃতি আমি সব সময় মনে রাখব।’
লাল বলে ক্রিকেটকে বিদায় বললেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন মাহমুদউল্লাহ। আর এই দুই সংস্করণে নিজের সেরাটা দিতে চান তিনি। বলেছেন ‘টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাব। দেশের হয়ে এই দুই সংস্করণে সেরাটা দেওয়ার জন্য আমি উন্মুখ।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে