Ajker Patrika

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ জুন ২০২৬, ১৯: ১২
বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা
দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করল জ্যোতির দল। ছবি: বিসিবি

সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শ্রীলঙ্কা সিরিজ, স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে একের পর এক হার ছিল নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গী। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন বদলে গেল বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হলো দারুণ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্বকাপ মিশন শুরুর আগে ৯ টি-টোয়েন্টি ম্যাচের সাতটিতেই হেরেছে। বিপরীতে জয় ছিল মাত্র দুটিতে। এমন ব্যর্থতায় আত্মবিশ্বাস কমছিল একটু একটু করে। সে প্রভাব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দেখা গেল না। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেই নেদারল্যান্ডসকে হারিয়েছে দলটি।

বার্মিংহামে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন বোলাররা। রিতু মনি, রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। ইউরোপের দলটির হয়ে এক বাবেটে দে লিডি ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৫০ রান এনে দেন এই টপঅর্ডার। এ ছাড়া হিথার সিগারস ১৬ এবং রবিন রিজকে ও আইরিশ জিলিং করেন মসান ১৩ রান।

বাংলাদেশের হয়ে ১৭ রানে ১ উইকেট নেন রিতু। ১ উইকেট নেওয়ার পথে রাবেয়া দেন ২৬ রান। সবচেয়ে বেশি খরুচে ছিলেন ফারিহা তৃষ্ণা। ৩২ রানে তাঁর শিকার ১ উইকেট। ৩১ রান খরচায় ২ উইকেট নেন মারুফা আক্তার।

রান তাড়ায় ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জুয়াইরা ফেরদৌসের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল দলটি। অষ্টম ওভারের পঞ্চম বলে এই ওপেনার যখন ফিরছিলেন, ততক্ষণে স্কোরবোর্ডে ৬৭ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জুয়াইরা একাই করেন ৫০ রান। তাঁর ৩৩ বলের ইনিংটা সাজানো ৭ চার ও ২ ছক্কায়। ক্রিজে এসে প্রথম বলেই বোল্ড হন জ্যোতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত