
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন কতটা শক্তিশালী, সেটা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। ঘরোয়া-বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে বেশির ভাগ ক্রিকেটার মুখ থুবড়ে পড়েন। দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দৃঢ়প্রতিজ্ঞ।
মিরপুর শেরেবাংলায় দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো ঠিক করার ব্যাপারে বিসিবি পরশু এক সভায় বিস্তারিত আলোচান করেছে। দেশের তৃণমূল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, দীর্ঘমেয়াদী কোচিং, ক্রিকেটারদের উন্নতি—এসবই ছিল আলোচনার বিষয়বস্তু। বয়সভিত্তিক ক্রিকেটের কার্যকারিতা ও কোন কোন জায়গা উন্নতি করতে হবে, সেগুলো নিয়ে সভায় কথাবার্তা হয়েছে। আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সফল ক্রিকেটার তৈরিতে যে কোচেরা কাজ করবেন, সেই কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ক্রিকেটারদের বয়স যাচাইয়ের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।
বিভাগীয় ও জেলা পর্যায়ে কাজ করা কোচদের বেতন কাঠামো নিয়েও বিসিবির গতকালের সভায় আলাপ-আলোচনা হয়েছে। কোচরা যেন পেশাগতভাবে উন্নতি করতে পারেন ও কোচিংয়ে আসতে যাতে অনেকে উদ্বুব্ধ হন, সেজন্যই এমন পরিকল্পনা। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটারদের জন্য জাতীয় ক্রিকেট একাডেমি প্রোগ্রাম চালুর ব্যাপারেও কথাবার্তা হয়েছে। ঘরোয়া পর্যায়ে অংশগ্রহণ করা ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে বিসিবির।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ গত পরশুর সভায় ছিলেন পরিচালক নাজমুল আবেদীন, খালেদ মাসুদ, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্টস ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি এইচপি ইনচার্জ জামাল উদ্দিন বাবু ও নারী ক্রিকেটের ইনচার্জ বুলবুল বাশার সুমন। দেশের বয়সভিত্তিক ক্রিকেটের অবকাঠামোগত পরিকল্পনা ছক আকারে দিয়েছে বিসিবি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
১.জেলা ও মহানগর পর্যায়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার খুঁজে বের করা
২. অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক ক্রিকেট: বিভাগীয় পর্যায়ে (৬৪ জেলা ও ঢাকা মহানগরীয় এলাকা)+ জাতীয় প্রতিযোগিতামূলক (১০ বিভাগ বা এর সমপর্যায়ের)
৩. অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক ক্রিকেট: বিভাগীয় পর্যায়ে (৬৪ জেলা ও ঢাকা মহানগরীয় এলাকা)+ জাতীয় প্রতিযোগিতামূলক (১০ বিভাগ বা এর সমপর্যায়ের)
৪. অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেট: বিভাগীয় পর্যায়ে (৬৪ জেলা ও ঢাকা মহানগরীয় এলাকা)+ জাতীয় প্রতিযোগিতামূলক (১০ বিভাগ বা এর সমপর্যায়ের)
৫. অনূর্ধ্ব ১৮: যুব ক্রিকেট লিগ (ওয়াইসিএল), অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৪ চ্যালেঞ্জ সিরিজ
৬. জাতীয় পর্যায়ের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের দল তৈরি করা
৭. অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ও বিদেশ সফরের সূচি
খুলনা, বরিশাল, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, পূর্বাচল—এসব মাঠে ১৩৭ উইকেট বানানো হবে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। শিগগিরই উইকেটগুলো তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ।
২ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে
৭ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাঁদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।
৭ ঘণ্টা আগে
ক্যালেব ফ্যালকনার লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। একপ্রান্তে ঝড় তুললেও সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার যখন ইংল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ভারত তখন উল্লাসে ব্যস্ত। ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে
৮ ঘণ্টা আগে