
সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পস এবারের আবুধাবি টি-টেন লিগে আট দলের মধ্যে আট নম্বরে অবস্থান করছে। ৬ ম্যাচে ১ জয় ও ৫ পরাজয়ে ২ পয়েন্ট এখন চ্যাম্পসের। সাকিব দুই ম্যাচে একাদশে সুযোগ পেলেও ব্যাটিং করা হয়নি। বোলিংয়ে ২ ওভারে ৩১ রান দিয়েও কোনো উইকেট পাননি। আগেই বিদায় ঘণ্টা বেজে যাওয়া রয়্যাল চ্যাম্পস আজ খেলতে নামবে সান্ত্বনার জয় পেতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে কোয়েটা কাভালরি-রয়্যাল চ্যাম্পস ম্যাচ। ৬ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা কাভালরি। দুই ও তিনে থাকা অ্যাসপিন স্টালিয়নস, আজমান টাইটান্স দুই দলেরই পয়েন্ট ৮। সমান ৬ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে নর্দার্ন ওয়ারিয়র্স ও ভিস্তা রাইডার্স। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
আবুধাবি টি-টেন
আজমান টাইটানস-ইউএই বুলস
বিকেল ৫টা ৩০ মিনিট
সরাসরি
কোয়েটা কাভালরি-রয়্যাল চ্যাম্পস
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
সরাসরি
ডেকান গ্ল্যাডিয়েটর্স-ভিস্তা রাইডার্স
রাত ১০টা
সরাসরি
টি স্পোর্টস

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৯ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে