
গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কঠিন পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেটাররা এতটাই অধৈর্য্য হয়ে পড়েছেন যে ফিল্ডিংয়ে তাঁরা গুবলেট পাকাচ্ছেন। স্বাগতিকদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ সুন্দর করে লুফে নিচ্ছেন মুশফিকুর রহিম-লিটন দাসরা।
শ্রীলঙ্কা তালগোল পাকানো শুরু করে গতকাল প্রথম দিন থেকেই। রিভিউ নষ্ট তো করেছেই। এমনকি ফিল্ডিংয়েও ক্রিকেটারদের মনোযোগ কম দেখা গেছে। আজ দ্বিতীয় দিন বাজে ফিল্ডিং আরও প্রকট হয়ে দেখা গিয়েছে। রান আউট, ক্যাচ মিস করছেন লঙ্কান ক্রিকেটাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮৩ রানে থেকে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ১৪১ রানে ব্যাটিং করছেন। তাঁর সঙ্গী লিটন খেলছেন ওয়ানডে মেজাজে। ৫৭ বলে করেছেন ৪৩ রান। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই সফরকারীরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল মিড অফে ডাইভ দিয়ে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর উদযাপনই বলে দেয়, একটি উইকেটের জন্য কী কষ্ট হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের ক্যাচে ভেঙে যায় চতুর্থ উইকেটে শান্ত-মুশফিকের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ২৭৯ বলে ১৪৮ রান করে বিদায় নেন শান্ত। ১৫ চার ও ১ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন লিটন। প্রতিপক্ষের একটা উইকেট ফেলার পর যেখানে লঙ্কানদের উজ্জীবিত থাকার কথা, সেখানে গুবলেট পাকাচ্ছে স্বাগতিকেরা। বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারের একটা ঘটনা বর্ণনা করা যাক। ওভারের পঞ্চম বলে থারিন্দু রত্নায়েকের বল অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেবেন কি নেবেন না, এই নিয়ে দোলাচলে ভুগতে থাকেন মুশফিক-লিটন। মুশফিকের চোখ যতক্ষণ বলের দিকে ছিল, সেসময় অর্ধেক পথ বেরিয়ে আসেন লিটন। লঙ্কান ফিল্ডার স্ট্রাইকপ্রান্তে থ্রো করলে সেই সুযোগে ননস্ট্রাইকে ফেরত চলে যান লিটন। লঙ্কানরা গুবলেট না পাকালে ৩২৭ রানেই পঞ্চম উইকেট পারত বাংলাদেশের।
রত্নায়েকের বলে লিটন আরেক দফা জীবন পেয়েছেন। ১০৯তম ওভারের প্রথম বলে লিটন ফ্লিক করলে মিড উইকেটে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি পাথুম নিশাঙ্কা। ১৪ রানে বেঁচে যাওয়া লিটন এরপর তাণ্ডব চালিয়েছেন। একই ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে লঙ্কান স্পিনারকে পিটিয়ে বাউন্ডারির হ্যাটট্রিক পূর্ণ করেন লিটন। এরই মধ্যে পঞ্চম উইকেটে মুশফিক-লিটন ৭৪ রানের জুটি গড়েছেন। এই জুটি খেলেছেন ১২৫ বল। দ্বিতীয় দিনে প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ৯৭ রান যোগ করেছে সফরকারীরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে