Ajker Patrika

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৫, ১৭: ৪০
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ
মেহেদী হাসান মিরাজ নতুন ওয়ানডে অধিনায়ক। ছবি: এসিবি

জাতীয় দলের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে।

বিসিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তাঁর ওয়ানডে নেতৃত্বের পর্ব। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। মিরাজ যদি ওয়ানডে অধিনায়ক হন, তাহলে বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথেই।

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়ক করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত