শ্রীলঙ্কায় রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ মিলে ৭ ম্যাচে হেরেছে কেবল ১টিতে। কলম্বোর কোল্টসে আজ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। পঞ্চম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আজ ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ। ৫৫ রানের লক্ষ্যে নেমে সফরকারীরা জিতেছে ৫০ বল হাতে রেখে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।
অল্প রানের লক্ষ্য হলেও হোঁচট খেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। রানের খাতা খোলার আগেই ভেঙে যায় সফরকারীদের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার সাথী রানিকে ফেরান শ্রীলঙ্কার চেতনা বিমুক্তি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুনেরও উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা মুর্শিদাকে ফিরিয়েছেন নিমেশা মাদুশানি।
সাথী, মুর্শিদাকে হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১.৫ ওভারে ২ উইকেটে ৩ রান। সফরকারীদের এরপর আর কোনো বিপদ হয়নি। তৃতীয় উইকেটে নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আকতার ৫৯ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন। ১১.২ ওভারে বাংলাদেশ করে ২ উইকেটে ৫৬ রান। সর্বোচ্চ ৩৩ রান করেন দিলারা। ৩৪ বলের ইনিংসে বাংলাদেশের এই ওপেনার মেরেছেন ৪ চার ও ১ ছক্কা। জ্যোতি অপরাজিত থাকেন ২৫ বলে ১৪ রান করে। তাঁর ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে শ্রীলঙ্কা চোখে সর্ষেফুল দেখতে থাকে। খোলসবন্দী শ্রীলঙ্কার ব্যাটিং করছিল ‘টেস্ট মেজাজে’। ১৬.২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। স্বাগতিকদের ইনিংসে একমাত্র দুই অঙ্ক পেরোতে পেরেছেন বিমুক্তি। ২০ বলে খেলেছেন ১১ রান। ইনিংসে অবশ্য বাউন্ডারির মার ছিল না। বাংলাদেশের অধিনায়ক রাবেয়াই সেরা বোলিং করেছেন। ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩.২ ওভার বোলিং করেছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মারুফা আকতার, নাহিদা আকতার ও ফাহিমা খাতুন। সুলতানা খাতুন নিয়েছেন ১ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে