
২৮৭ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে অলআউট মাত্র ৫৪ রানে! তাতেই রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতে নিল আফগানিস্তান। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ৫০ ওভারের ক্রিকেটে আফগানদের আগের সর্বোচ্চ রান ব্যবধানের জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শারজায় গত সেপ্টেম্বরে প্রোটিয়াদের ১৭৭ রানে হারিয়েছিল তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন শুধু দুই মিডলঅর্ডার ব্যাটার—শন উইলিয়ামস (১৬) ও সিকান্দার রাজা (১৯*)। জিম্বাবুয়েনদের গুঁড়িয়ে দিয়েছে আল্লাহ গজনফরের ঘূর্ণি ও নাভিদ জাদরানের তোপ। আফগানিস্তানের দুই বোলারই নিয়েছেন সমান ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার ফজলহক ফারুকি।
জিম্বাবুয়ের ব্যাটিং ধসের শুরু বেন কারেনকে দিয়ে। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানআউট হয়ে ফেরেন জিম্বাবুয়ে ওপেনার। সেখান থেকে ৪৫ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। জিম্বাবুয়ে টিকতে পেরেছে মাত্র ১৭.৫ ওভার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে আফগানিস্তানের স্কোরবোর্ডে ১৯১ রান জমা করেন সেদিকুল্লাহ আতাল ও আব্দুল মালিক। ৩৪.৬ ওভারে সেই জুটি ভাঙেন নিউম্যান নিউমহুরি। ১০১ বলে ৮৪ রানে বোল্ড হয়ে ফেরেন মালিক। নিউমহুরির বলেই ১২৮ বলে ১০৪ রানে ফেরেন আতাল। আফগান ওপেনারের ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়।
তিন শ’ পেরোনো ইনিংসের আশা জাগালেও শেষ দিকে জিম্বাবুয়ের বোলাররা সেটি আর করতে দেয়নি আফগানিস্তানকে। ৬ উইকেটে ২৮৬ রানে থামে তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে