
২০২৫ এশিয়া কাপ ব্যর্থতার পর থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সেটাই এবার বাস্তবায়ন করল সংস্থাটি। চারিথ আসালাঙ্কাকে সরিয়ে দাসুন শানাকাকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্বভার দিয়েছে এসএলসির নতুন নির্বাচক প্যানেল।
গত বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান আসালাঙ্কা। তাঁর অধীনে প্রত্যাশিত ফল পায়নি লঙ্কানরা। ২৫ টি-টোয়েন্টি খেলে জিতেছে মাত্র ১১ টিতে। বিপরীতে হেরেছে ১২ ম্যাচ। অধিনায়ক থাকাকালীন ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রত্যাশা মেটাতে পারেননি আসালাঙ্কা। ২৫ ম্যাচের ২৩ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৩৬৮ রান। ব্যাটিং গড় ১৯.৩৬। স্ট্রাইকরেট ১৩৫.২৯। ফিফটি করেছেন মাত্র একটি। চলতি বছর ১৫.৬০ গড়ে করেছেন ১৫৬ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে এসএলসি। অধিনায়কত্ব হারালেও সে দলে আছেন আসালাঙ্কা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সে সিরিজ দিয়ে নেতৃত্ব বুঝে নেবেন শানাকা।
গত মাসে পাকিস্তানের মাঠে টি-টোয়েন্টি সিরিজে রানার্সআপ হয় শ্রীলঙ্কা। সে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন শানাকা। আসালাঙ্কা অসুস্থ হয়ে পড়লে নেতৃত্ব পান এই পেস বোলিং অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিত ভেল্লালাগে, দুশান হেমন্ত, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাতিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং আর মার্কো জানসেনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ে তারা সুপার এইট
২ ঘণ্টা আগে
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ঘুরে ফিরে আসছে পাকিস্তান স্পিনার উসমান তারিকের নাম। পাকিস্তানের এই রহস্যময় অফ স্পিনারের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে সামান্য থেমে যাওয়ার কৌশল ভারতীয় শিবিরে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতি নয়, বরং বৈচিত্র্য আর ধাঁধার মতো
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে এবং তাঁর একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে জরুরি পরীক্ষা প্রয়োজন। এরপর আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে অবধারিতভাবেই সংবাদ সম্মেলনে এল সেই পুরোনো প্রশ্ন—দুই দলের খেলোয়াড়রা কি এবার একে অপরের সঙ্গে হাত মেলাবেন? জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা নতুন মাত্রা পাওয়ায় ক্রিকেটেও তার রেশ ছড়িয়েছে। তবে চিরপ্রতিদ্
৪ ঘণ্টা আগে