রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো ক্রীড়াঙ্গনে নিয়মিতই ঘটে। যত সময়ই লাগুক না কেন, বেশিরভাগ রেকর্ডই ভেঙে যায় একসময়। তেমনি জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী অন্তুম নাকভি দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করলেন। তাতে ভেঙে গেল ৫০ বছরের পুরনো এক রেকর্ড।
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট লোগান কাপের ২০২৩-২৪ মৌসুমে মিডওয়েস্ট রাইনোজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকভি। ১০ জানুয়ারি হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে মাতাবেলিল্যান্ড টাস্কার্স ও মিডওয়েস্ট রাইনোজের মধ্যকার চার দিনের ম্যাচ। গতকাল যখন তৃতীয় দিনের খেলা শুরু হয়, তখন রাইনোজের স্কোর ছিল ৩ উইকেটে ৪৬১ রান। নাকভির স্কোর ততক্ষণে ২৫০ রান। লাঞ্চের আগেই ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন তিনি। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। তাতে ভেঙে গেছে ১৯৭৩-৭৪ মৌসুমের লোগান কাপে করা ব্রায়ান ডেভিসনের ২৯৯ রানের রেকর্ড।
নাকভি, ডেভিসনের পর এই তালিকায় তিন নম্বরে আছেন রে গ্রিপার। ১৯৬৭-৬৮ দক্ষিণ আফ্রিকায় কুরি কাপে গ্রিপার করেন ২৭৯ রান। চার নম্বরে আছেন সেপাস জুয়াও। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে জুয়াও খেলেন ২৬৫ রানের ইনিংস। গ্রায়েম হিক ও মারে গুডউইন—দুজনের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০-এর রেকর্ড রয়েছে ঠিকই। তবে তাঁদের রেকর্ডগুলো হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে করেননি।
জিম্বাবুয়ের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ভাঙার সুযোগও ছিল নাকভির সামনে। তবে রাইনোজ প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৩৮ রান করার পর ইনিংস ঘোষণা করে। ২৯৫ বলে ৩০০ রান করে থেমে যেতে হয় নাকভিকে। ৪৪৪ মিনিটের ইনিংসে মেরেছেন ৩০ চার ও ১০ ছয়। ২০০০-০১ মৌসুমে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ৩০৬ রান করেন মার্ক রিচার্ডসন। কুইকুইয়ের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন এমন ইনিংস। এটাই জিম্বাবুয়ের মাঠে এখনো পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে