চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটা ধাক্কা। গতকাল সকালে সীতাকুণ্ডে একটি লরির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টিম বাস। চট্টগ্রামের স্বস্তি, বাসে থাকা টিম বয়, নিরাপত্তাকর্মীসহ কারও কিছু হয়নি।
মাঠে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ধাক্কা খাওয়ার ঘটনা এবার একটু কম। ঢাকা থেকে যদিও রংপুর রাইডার্সের কাছে হারের ক্ষত নিয়ে নিজেদের শহরে যাচ্ছে তারা। চট্টগ্রাম পর্বে নিজেদের তিন ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে পারলে নিজেদের ‘হোম ভেন্যু’তে প্লে-অফ পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের। চট্টগ্রামের মতো সমীকরণ আছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশালেরও। সবচেয়ে ভালো অবস্থানে আছে রংপুর, ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে তারা। মিরপুরে টানা দুটি ম্যাচ খেলে সিলেটও যেন মৃদু আশা বাঁচিয়ে রেখেছে। যদিও তাদের ওপরে থাকা দলগুলোর কেউ হোঁচট না খেলে তাদের জন্য কাজটা কঠিনই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বেশ সুনাম আছে রান উৎসবের। শুরুতে তেমন না থাকলেও বিপিএলে এখন বিদেশি তারকাদের উপস্থিতিও বাড়ছে। এতে টুর্নামেন্ট যদি এবার জমজমাট হয়! দক্ষিণ আফ্রিকা আর দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ায় তারকা ক্রিকেটারদের কেউ পাকিস্তান সুপার লিগে গেছেন, কেউ আসছেন বিপিএলে। ফরচুন বরিশাল এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কেশব মহারাজ আর ডেভিড মিলার তাদের দলে যোগ দেবেন চট্টগ্রাম পর্বেই। রংপুরে জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেনড্রিকস চলে এসেছেন। সামনে নিকোলাস পুরানের মতো ক্যারিবীয় তারকার কথা শোনা যাচ্ছে। বিপিএলের শেষ ভাগে কুমিল্লায় দেখা যেতে পারে মঈন আলী, সুনীল নারাইনের মতো তাঁদের নিয়মিত বিদেশি তারকাদের। আর চট্টগ্রাম পর্বে চট্টগ্রামে রোমারিও শেফার্ড, ফিল সল্টের মতো ক্রিকেটারদের যুক্ত হওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। খুলনায় আসছেন ওয়েইন পারনেল। একই দলে আসার কথা জেসন হোল্ডারেরও।
বড় তারকাদের উপস্থিতির সঙ্গে চট্টগ্রামে ভালো স্কোর যদি নিয়মিত হয়, প্লে-অফের লড়াইটা আরও জমে ওঠার কথা। মিরপুরে দ্বিতীয় পর্বের শেষ তিন ম্যাচে কিছুটা তৃপ্তি দর্শকদের। শেষ তিন ম্যাচে নিয়মিত ১৭০ রানের বেশি স্কোর দেখা গেছে। গত পরশু দিনের প্রথম খেলায় তো প্রথমবারের মতো দলীয় রান ২০০ পার করেছে রংপুর। সঙ্গে বিদেশের বড় তারকা ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যোগ দেওয়া শুরু করেছে।
সমর্থকদের জন্য আরেকটি সুখবর, স্থানীয় ক্রিকেটারদেরও ব্যাট হাসতে শুরু করেছে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের দুর্দান্ত দুটি ফিফটিই তার প্রমাণ। সৌম্য প্রথম ফিফটি পেলেও মাহমুদউল্লাহর এবারের টুর্নামেন্টে দ্বিতীয়। মিরপুরে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিটা বিশেষ নজর কেড়েছে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। দল ভালো না করলেও ২৬৬ রান করে শীর্ষে আছেন ঢাকার মোহাম্মদ নাঈম শেখ। রান সংগ্রাহকের তালিকায় ঢাকার ব্যাটারই শুধু শীর্ষে নন, বোলারও। ম্যাচে ১৭ উইকেট নিয়েও দলকে শেষ চারে সুযোগ করে দিতে পারছেন না পেসার শরীফুল ইসলাম।
চোটের কারণে দলের হয়ে শুরুতে শুধুই বোলিং হিসেবে খেলা সাকিব আল হাসান এখন পুরোদস্তুর অলরাউন্ডার। শেষ দুই ম্যাচে ২৫ পেরোনো দুটি ইনিংস খেলে বার্তা দিয়েছেন ব্যাটিংয়ে স্বাভাবিক হওয়ার। এর মধ্যে ঢাকার বিপক্ষে ৩৪ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তবে স্ট্রাইকরেট সমৃদ্ধ করার চ্যালেঞ্জ আছে তাঁদের সামনে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে