
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশের পর সমালোচিত হচ্ছিলেন তামিম ইকবাল। তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেরেছেন সাবেক এই অধিনায়ক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দেওয়া এক পোস্টে তামিম দাবি করেছেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’
২০২৩ বিশ্বকাপে নাসুমের ‘চড়-কাণ্ডে’র তদন্ত কমিটি কথা বলেছিলেন ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের মনে হয়েছে, নাসুমের সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আর তামিম ইকবাল। এটা নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তাঁর ব্যাপার।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকার নিশ্চয়ই মনে আছে। আজ তামিম সরাসরি সাকিবের নাম উল্লেখ না করলেও আকার-ইঙ্গিতে সাকিবের সেই সাক্ষাৎকার সামনে এনেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছরের জানুয়ারিতে অবসরের পর তামিম অনেকটাই ক্রিকেটের বাইরে। বিসিবিতে তামিমের আসা নিয়ে আলাপ-আলোচনা চলছে অনেক দিন ধরে। ৩৬ বছর বয়সী বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না। তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।'

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
৬ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
৬ ঘণ্টা আগে