লম্বা ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল ফিরেছেন ফিরেছেন কাল রাতে। দেশে ফিরেই তারকা অলরাউন্ডার গিয়েছিলেন নিজ এলাকা মাগুরায়। সেখান থেকে আজ রাতেই ঢাকায় ফেরার কথা। কিন্তু কাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
এরই মধ্যে জানা গেছে, ডিপিএলের দুটি ম্যাচ খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে তিনি খেলবেন না। নির্বাচকেরাও জানিয়েছেন, সাকিব নিজ থেকেই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই তিনি বলেছেন, ‘আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’
আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সকালে মাগুরা আসার পর সংসদ সদস্য সাকিব যান জেলা প্রশাসক কার্যালয়ে। দুপুরে তাঁর বাড়ির কাছে কেশব মোড়ের অফিসে কিছুক্ষণ বসেন। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। তাঁর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগামীকাল বিকেএসপিতে ডিপিএল সুপার লিগে খেলবে আবাহনীর বিপক্ষে। তবে মাঠে নামতে পারছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। শেখ জামালের সুপার লিগের বাকি দুই ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। কাল না খেললে ৩ ও ৬ মে খেলবেন সাকিব।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে