আগামী ২০ জুলাই থেকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। এই আসরের শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়েছেন।
সাকিব ও লিটনকে এনওসি দেওয়ার বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘সাকিব এনওসি নিয়েছে কানাডাতে গ্লোবাল টি-টোয়েন্টির খেলার জন্য। সাকিব ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত নিয়েছে। লিটনও নিয়েছে। সে ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদেরকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে।’
জাতীয় দলের ব্যস্ততায় সর্বশেষ আইপিএলের শুরু থেকে খেলার জন্য এনওসি পাননি সাকিব ও লিটন। পরে লিটন যোগ দিলেও সাকিব পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নেন। এ নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘এখন তো জাতীয় দলের কোনো খেলা নেই। প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক বিশ্বকাপের আগে, আমরা চাই খেলুক। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সে। আর লিটনকে দলে নিয়েছে সারে জাগুয়ার্স। গ্লোবাল টি-টোয়েন্টি শেষে সাকিব যাবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্যও তাঁকে বিসিবি থেকে এনওসি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জালাল, ‘সাকিব এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পাররে। যদি আমরা মনে করি তাহলে আগেই চলে আসবে। এভাবে অনাপত্তিপত্র নিয়েছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে