আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে। সাত দলের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের সেতু পেরোতে পারেননি সিকান্দার রাজারা। উগান্ডার হাতেই হৃদয় ভাঙল তাদের। বাছাইয়ের স্বাগতিক দেশ নামিবিয়া ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলেছিল। আজ শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে ও উগান্ডা।
বিশ্বকাপের টিকিট পেতে হলে কেনিয়ার বিপক্ষে জয় ছাড়াও উগান্ডার হার কামনা করতে হতো জিম্বাবুয়েনদের। কিন্তু বিফলে গেল তাদের সব প্রার্থনা। আশা বাঁচিয়ে রাখতে কেনিয়াকে ২১৮ রানের লক্ষ্যও দিয়েছেন রাজারা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই তাদের শুনতে হলো দুঃসংবাদ।
রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে উগান্ডা। এবারই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেল আফ্রিকান দেশটি। প্রথমে ব্যাট করে পয়েন্ট তালিকার তলানির দল রুয়ান্ডা ১৮.৫ ওভারে করে ৬৫ রান। লক্ষ্য তাড়ায় ৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৬ রান করে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নামিবিয়ার উইন্ডহোকে ইতিহাস রচনা করল উগান্ডা।
সেই সঙ্গে উগান্ডাকে নিয়ে পরিপূর্ণতা ২০২৪ বিশ্বকাপের ২০ দল। শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
বাছাইপর্ব পেরোতে না পারায় গত ওয়ানডে বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছে জিম্বাবুয়েকে। এবার একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না এক সময়ের বেশ পরাক্রমশালী দলটির। এর আগে বাছাইপর্বে উগান্ডার কাছে হারায় বিশ্বকাপ শঙ্কায় পড়ে যায় জিম্বাবুয়ের। সেই শঙ্কায় আজ সত্যি হলো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে