
ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন ইয়াসির আলী রাব্বি। এরপর পুরো সফর থেকে ছিটকে যান তিনি। জিম্বাবুয়ে সফরে যাওয়ার পরিকল্পনা থাকলেও পুরোপুরি ফিট না থাকায় দলে জায়গা হয়নি তাঁর।
চোটে পড়ে দেড় মাসের মতো রিহ্যাবে ছিলেন ইয়াসির। এ সময়ে ব্যাটিং-ফিল্ডিং কোনো ধরনের অনুশীলন করতে পারেননি তিনি। দু'একদিন হলো ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। যেটাকে ‘গিয়ার ওয়ান’ মনে করেন তিনি৷। এশিয়া কাপের আগেই নিজেকে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই ব্যাটার।
আজ মিরপুরে অনুশীলনের ফাঁকে চোট পরবর্তী অবস্থা নিয়ে ইয়াসির বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি বলব আগের চেয়ে ৯০ শতাংশ ভালো। এখন ব্যাটিং করছি, রানিং করছি, আল্লাহ রহমতে এখন ব্যথা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যে পুরোদমে অনুশীলন করতে পারব।’
দুই সিরিজেই মুশফিকুর রহিমের না থাকায় বড় সুযোগ ছিল ইয়াসিরের। কিন্তু চোটাঘাতে সেটা আর কাজে লাগানো হয়নি তাঁর। ইয়াসির বলছেন, ‘সুযোগ-সুবিধা তো ছিলই যদি ভালো খেলতাম। যেহেতু মুশফিক ভাই ছিলেন না, ভালো খেললে নিজের জন্য ভালো হতো, দেশের জন্যও ভালো হতো। কিন্তু যেটা চলে গেছে, চলে গেছে। ওটাতে তো আমার হাত নেই। এখন সামনে যেটা আসছে ওটা নিয়ে আগানোই আমার লক্ষ্য।’
দেড় মাস মাঠের বাইরে থাকলেও কোনো অনুশীলন করা হয়নি ইয়াসিরের। এবার অনুশীলনে ফিরে তিনি বলছেন, ‘আমি চিন্তা করছি যত তাড়াতাড়ি আমি পুরো ফিট হয়ে পুরোদমে ব্যাটিং করতে পারি। সবকিছুরই তো একটা প্রসেস থাকে, একদম শুরু থেকেই তো আমি টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারব না। এখন আসলে শুধু প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করছি, যেভাবে আসলে শুরু করা যায়। গিয়ার ওয়ানে আছি, সামনে যত দিন যাবে ইনশাআল্লাহ গিয়ার বাড়বে।’
দুই সিরিজে সুযোগ হাতছাড়া হলেও নিজেকে দ্রুত এশিয়া কাপের জন্য প্রস্তুত করে যাচ্ছেন ইয়াসির। তিনি বলছেন, ‘ব্যাটিং নিয়ে তো এ রকম কাজ করতে পারছি না। দেড় মাসের মতো বসে আছি। রিহ্যাব করছি। মাঠের স্কিল নিয়ে তো কাজ করতে পারছি না, মানসিক দিক নিয়ে কাজ করছি। আপাতত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের জন্য নিজেকে তৈরি রাখা।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে