টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই শামার জোসেফের উইকেট নেওয়ার রেশটা এখনো কাটেনি ক্রীড়া সমর্থকদের। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করলেন টিসেপো মোরেকি। ওয়েস্ট ইন্ডিজের পেসার শামারের মতোই স্বপ্নের অভিষেক হয়েছে মোরেকির।
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পেয়েছেন মোরেকি। নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়কে এলবিডব্লিউ করে অভিষেক মুহূর্তটা আরও দুর্দান্তভাবে রাঙালেন দক্ষিণ আফ্রিকান পেসার। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩০ বছর বয়সী পেসার। তাঁর আগে এই কীর্তি গড়েছেন হার্ডাস ভিলিওন, ড্যান পিট ও বার্ট ভোলগার। আর সব মিলিয়ে ২৪তম বোলার তিনি।
গত ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথকে আউট করেছিলেন শামার। পরে অভিষেক টেস্টে ৫ উইকেটও নিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, এই কীর্তিতেও ক্যারিবিয়ান পেসারকে অনুসরণ করতে পারেন কিনা মোরেকি। সেটা সময় হলেই বোঝা যাবে। তবে তাঁর এমন রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকা মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে ব্যাকফুটে।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথম দিন শেষে ২ উইকেটে ২৫৮ রান করেছে নিউজিল্যান্ড। ৩৯ রানে স্বাগতিকদের ২ উইকেট তুলে নিলেও বাকি দিন উইকেটের জন্য মাথা ঠোকাতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বোলারদের। তবে কোনোভাবেই সফরকারী বোলারদের সুবিধা করতে দেননি কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। ২১৯ রানে অবিচ্ছেদও জুটি গড়েছেন দুজনে।
তৃতীয় উইকেটে অপরাজিত জুটিটি গড়ার পথে দুজনে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। তিন অঙ্কের মাইলফলকটা প্রথমে ছুঁয়েছেন উইলিয়ামসন। ৩৩ বছর বয়সী ব্যাটারের এটি ৩০তম টেস্ট সেঞ্চুরি। ২৫৯ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ১৫ চারে। এতে ছাড়িয়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলির করা ২৯ সেঞ্চুরি। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন রাচিন। ২১১ বলে ১১৮ রানে দ্বিতীয় দিন সতীর্থের সঙ্গে শুরু করবেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১৩ চার ও ১ ছক্কায়।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে