
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে নিয়ন্ত্রণ, গতি ও শৃঙ্খলার দারুণ মিশেলে আলো ছড়িয়েছেন এই পেসার। তাঁর সঙ্গে সমানভাবে কার্যকর ছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার কিথ ডাজন। দুজনের বোলিং তোপে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস।
ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে ব্যাটিংয়ে নামা ল্যাঙ্কাশায়ার শুরু থেকেই চাপের মুখে পড়ে। কেন্টের বোলাররা লাইন-লেংথে ধারাবাহিকতা ধরে রেখে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। ইনিংসের ১৯তম ওভারের পর আক্রমণে আনা হয় হাসান মাহমুদকে। শুরুটা সতর্কভাবে করলেও দ্রুতই তিনি নিজের মুন্সিয়ানা দেখাতে শুরু করেন।
নিজের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্যের দেখা পান হাসান। তাঁর দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্কাস হ্যারিস। ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোনকে আউট করে দ্বিতীয় শিকার ধরেন হাসান। তার আগে তাঁকে দুটি বাউন্ডারি মারেন লিভিংস্টোন। হাসানের পরের বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
নিজের স্পেলের বাকি অংশেও দারুণ বোলিং করেছেন হাসান। আরও একটি উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের মিডল অর্ডারে ভাঙন ধরান তিনি। অন্যপ্রান্তে দুর্দান্ত বোলিং করেন কিথ ডাজন। ৬ ব্যাটারকে ফেরান তিনি। হাসানের শিকার ৩ উইকেট। ৬ ওভারে ৩২ রান দেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগও পেয়েছিলেন হাসান। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ৬ রানে অপরাজিত থাকেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক হলো হাসানের।

প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। যিনি আর্জেন্টিনার কাছে অচেনা কেউ নন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ের ম্যাচেও রেফারি হিসেবে মূল দায়িত্বে ছিলেন তিনি।
১৬ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রযুক্তিগত উদ্ভাবন নিয়েও আলোচনা। এবারের বিশ্বকাপেও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রায়োন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপের জন্য তৈরি করা এই বলকে ফুটবল ইতিহাসের অন্যতম আধুনিক প্রয
২০ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
৪১ মিনিট আগে
কয়েক মাস ধরে বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে তুমুল সংশয় ছিল। ২০২৩ সালে হাঁটুর গুরুতর চোটের পর থেকেই একের পর এক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সর্বশেষ কাফ মাসলের (পায়ের পেশি) নতুন চোটের কারণে ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে এই তারকাকে।
৪৩ মিনিট আগে