
‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার। সেঞ্চুরি করে রেকর্ড বইয়ের পাতায় কাটলেন আঁকিবুকিও। তাঁর সেঞ্চুরির সুবাদেই আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে বাংলাদেশ।
শুরুটা হয়েছিল দুই ওপেনার তানজিদ তামিম ও ইমনের ঝোড়ো সূচনায়। তবে সত্যিকারের ঝড় তোলেন একাই ইমন। ৯টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে বাংলাদেশের পক্ষে গড়েছেন সর্বোচ্চ ছক্কার রেকর্ড। রেকর্ড গড়েছেন ৫৩ বলে সেঞ্চুরি করেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি। আসলে এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিই আছে আর একটি। ২০১৬ সালে ধর্মশালায় তামিম ইকবাল করেছিলেন ওমানের বিপক্ষে। সেঞ্চুরি করতে তামিম বল খেলেছিলেন ৬০টি। তামিমের সেই কীর্তির ৯ বছর পর তাঁর চেয়ে ৭ বল কম খেলেই সেঞ্চুরি করলেন ইমন।
তামিমের সেই ১০৩* রানের ইনিংসে চার-ছক্কায় এসেছিল ৭০ রান। আর শারজায় ইমন বাউন্ডারি থেকে রান তোলায়ও ছাড়িয়ে গেছেন তামিমকে, চার ও ছয় থেকে ৭৪ রান তুলেছেন তিনি।
ইমনের ব্যাটিং প্রদর্শনীর আগে ইনিংসের শুরুতে এক ওভারে চার ও ছয়ে ১০ রান তুলে সম্ভাবনার আভাস দিয়েছিলেন তানজিদ। তবে অভিষিক্ত মাতিউল্লাহ খানের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়ে ফেরেন দ্রুতই। অধিনায়ক লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেননি—জাওয়াদুল্লাহর দুর্দান্ত ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ৮ বলে ১১ রানে।
তবে এক প্রান্ত আগলে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান ইমন। ২৮ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি। ১০ ওভার শেষে বাংলাদেশ ছিল ২ উইকেটে ১০৩ রানে। কিন্তু স্ট্র্যাটেজিক টাইম আউটের পরেই ছন্দপতন—১১তম ওভারে হৃদয় ফিরে যান ধ্রুব পরাশরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ তুলে দিয়ে।
নতুন সহ-অধিনায়ক শেখ মেহেদি পঞ্চম নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন (৫ বলে ২)। ১০৩ রানে ২ উইকেট হারানো দল হঠাৎ ১১৩ রানে ৪ উইকেটে পরিণত হয়। ইমনের গতিও কিছুটা থমকে যায় সতীর্থদের আসা–যাওয়ার মাঝে। ছয় নম্বরে নামা জাকের আলী অনিক খেলেন ধীর গতির ইনিংস, ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত তাঁরা কেবল ৭ রান যোগ করতে পারেন। তবে ১৬তম ওভারে ইমন ফের ছন্দে ফেরেন—দুই ছক্কা হাঁকান জুহাইবকে। ওই ওভারেই অবশ্য জাকের আলী আউট হয়ে ফেরেন, লং অনে দুর্দান্ত ক্যাচে।
১৭তম ওভারে শামীম হোসেনকে নিয়ে ইমন তোলেন আরও গতি। দুজনে মিলে মাত্র ১৪ বলে গড়েন ৩৩ রানের জুটি। ইমন পেয়ে যান কাঙ্ক্ষিত সেঞ্চুরি, ৫৩ বলে। তবে ৫৪তম বলে জাওয়াদুল্লাহর তৃতীয় শিকার হয়ে ইমনও থামেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। শেষ চার ওভারে আসে ৪২ রান, উইকেট পড়ে দুটি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে