চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্লে-অফে নেওয়ার অন্যতম নায়ক উইল জ্যাকস। বাঁচা-মরার ম্যাচে তার বিধ্বংসী ইনিংসের কল্যাণেই সিলেট সানরাইজার্সকে হারায় চট্টগ্রাম। এ ম্যাচ জিতে অবশ্য দম নেওয়ার ফুরসত নেই তাদের। এবার প্রতিটি ম্যাচই ‘নক আউট’ তাদের জন্য। যেখানে হারলেই ধরতে হবে বাড়ির পথ।
এমন কঠিন সমীকরণ নিয়ে আজ সোমবার এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের মুখোমুখি চট্টগ্রাম। তবে এ ম্যাচে তারা পাচ্ছে না দলের বড় তারকা জ্যাককে।
জানা গেছে, ফুড পয়জনিং সমস্যায় ভুগছেন জ্যাকস। খুলনার বিপক্ষে ম্যাচ খেলার জন্য মাঠেও এসেছিলেন তিনি। তবে অবস্থায় অনুকূলে না থাকায় একাদশে রাখা হয়নি জ্যাকসকে। পাঠিয়ে দেওয়া হয়েছে হোটেলে।
চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির রহমান সুমিত সংবাদমাধ্যম বলেন, ‘জ্যাকসের আজ সকালে ফুড পয়জনিংয়ের সমস্যা হয়। এ জন্য মাঠে আসার আগে বমি করে। মাঠে এসেছিল। তবে খেলার মতো অবস্থা না থাকায় হোটেলে ফেরত পাঠানো হয়েছে। ’

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৩ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
৮ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৯ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
১০ ঘণ্টা আগে