
বিশ্বের অধিকাংশ স্বীকৃত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। তবে স্বীকৃত ফ্র্যাঞ্চাইজির বাইরেও কিছু লিগ আছে যেখানে খেলার সুযোগ হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের। তেমনি এক লিগ হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।
যুক্তরাষ্ট্রের লিগটির প্রথম আসরে খেলার সুযোগ পাননি সাকিব। এবার সেই সুযোগ তাঁর মিলেছে। ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের সুযোগ পাওয়ার আসরেই আবার সুসংবাদ পেয়েছে এমএলসি। বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে লিগটি। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট খেলুড়ে দলের লিগগুলোই সাধারণত স্বীকৃত লিগের মর্যাদা পায়। সেই হিসেবে বিপিএল, আইপিএল, পিএসএল, বিগব্যাশের মতো টুর্নামেন্টগুলো স্বীকৃত টি-টোয়েন্টি লিগের মর্যাদা পেয়েছে। কিন্তু গত বছর নিয়মে কিছুটা পরিবর্তন এনে পূর্ণ সদস্যের দলের বাইরে সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিকে লিস্ট ‘এ’র মর্যাদা দিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় লিগ হিসেবে লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে এমএলসি।
লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া খুশি হয়েছেন এমএলসির পরিচালক জাস্টিন গেয়াল। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সংবাদটি শোনার পর আমরা সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে টুর্নামেন্টে মানসম্মত এবং উচ্চমানের খেলোয়াড়দের অংশ হওয়ারই স্বীকৃতি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী ৫ জুলাই এমএলসির দ্বিতীয় আসর হবে। আর এবারই প্রথমবারের মতো এমএলসিতে খেলবেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে ১৭ মে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টা নিশ্চিত করে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।
লস অ্যাঞ্জেলেস শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় বলিউড বাদশার সঙ্গে পুনরায় জুটি বাঁধতে যাচ্ছেন সাকিব। এর আগে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। বলিউড বাদশার দল কলকাতার হয়ে ২০১২ এবং ২০১৪–তে চ্যাম্পিয়নও হয়েছিলেন সাকিব। গত পরশু আইপিএলে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে