ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০১৮ সালে। আর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন ২০২১ সালে। তার পরও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২২-২৩ মৌসুমের প্রথম ক্লাসিকোতে মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মৌসুমের লা-লিগায় দল দুটি এখনো পর্যন্ত অপরাজিত।
পর্দায় রিয়াল-বার্সার লড়াই দেখতে বসার আগে জেনে নেওয়া যাক এল ক্লাসিকোর কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি—
প্রথম এল ক্লাসিকো
১৯০২ সালে প্রথম মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কিন্তু সেটা তখন এল ক্লাসিকো পরিচিতি পায়নি। আনুষ্ঠানিকভাবে প্রথম এল ক্লাসিকো হয় ১৯২৯-এর ফেব্রুয়ারিতে। লেস কল্টস স্টেডিয়ামে রিয়ালকে আতিথেয়তা দেয় বার্সা। প্রথম এল ক্লাসিকোতে লস ব্লাংকোসরা ২-১ গোলে জয় পায়। পরের দেখায় কাতালান জায়ান্টরা ১-০ গোলে জিতে যায় এবং লা-লিগা শিরোপাও ঘরে তোলে।
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় জয়
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানে জয় রিয়ালের। ১৯৪৩ সালে কোপা দেল জেনারেলিসমোর সেকেন্ড লেগে বার্সাকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
প্রথম সম্প্রচারিত এল ক্লাসিকো
১৯৫৯ সালে টেলিভিশনে প্রথমবারের মতো সম্প্রচারিত হয় এল ক্লাসিকো। সান্তিয়াগো বার্নাব্যুত বার্সাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলফ্রেড ডি স্টেফানো, ফেরেংক পুসকাসদের রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের আধিপত্য
ষাটের দশকে আলফ্রেডো ডি স্টেফানোর রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। এই কিংবদন্তি এল ক্লাসিকোতে ২০ ম্যাচে করেন ১৮ গোল। ১৯৬০ সালের ডিসেম্বরে বার্সাকে তাদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৫-৩ গোলে হারায় অলহোয়াইটরা।
ইয়োহান ক্রুইফের বার্সেলোনা
১৯৭৪ সালে ইয়োহান ক্রুইফ আসার পর বার্সেলোনা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। সে বছর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচটিতে এক গোল করেন ক্রুইফ। ওই মৌসুমের লা-লিগাও জেতে কাতালান জায়ান্টরা।
মেসি-রোনালদো যুগের শুরু
লিওনেল মেসি ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলা শুরু করেন। আর ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর মেসি-রোনালদোর দ্বৈরথ হয়ে ওঠে এল-ক্লাসিকোর মূল আকর্ষণ। এই দুজনই এখন পর্যন্ত এই ঐতিহাসিক লড়াইয়ের সর্বোচ্চ গোলদাতা। ৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি এবং ২৯ ম্যাচে ১৮ গোল রোনালদোর। এ দুই কিংবদন্তি এখন অন্য ঠিকানায়।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে