‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’—বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাটিং দেখে অনেকের এ কথা মনে পড়তেই পারে। বাবা শিবনারায়ণ চন্দরপলের মতো মাটি আঁকড়ে উইকেটে পড়ে থেকে রান করছেন ছেলে ত্যাগনারায়ণ। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে ৩৩ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন ত্যাগনারায়ণ।
বুলাওয়েতে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ব্রাথওয়েটের সঙ্গে উদ্বোধনী জুটিতেই যেন প্রতিরোধ গড়ার দায়িত্ব নিলেন ত্যাগনারায়ণ। ২৮৬ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন উইন্ডিজ এই বাঁহাতি ব্যাটার। ব্রাথওয়েটের সঙ্গে ৩৩৬ রানের উদ্বোধনী জুটি গড়লেন ত্যাগনারায়ণ। যা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। এই জুটিতে ভেঙে গেল গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের জুটির রেকর্ড। ১৯৯০ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে হেইনস-গ্রিনিজ যোগ করেছিলেন ২৯৮ রান।
শুধু ৩৩৬ রানের রেকর্ড জুটি গড়েই ত্যাগনারায়ণ থেমে থাকেননি, প্রথম সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ডাবলে। ডাবল সেঞ্চুরিটাও এসেছে বেশ রাজকীয়ভাবে। ওয়েলিংটন মাসাকাদজাকে ছক্কা মেরে সাদা পোশাকে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। এই ডাবল সেঞ্চুরি করতে ত্যাগনারায়ণের লেগেছে ৪৬৫ বল। শেষ পর্যন্ত ৪৬৭ বলে ২০৭ রানের ম্যারাথন ইনিংস খেলে অপরাজিত থাকেন উইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। আর ৬ উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১ উইকেট ৭৫ রান করেছে জিম্বাবুয়ে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে