
গত মার্চে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ শামি। সেরাদের সেরার টুর্নামেন্টের পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি এই পেসার। তবে ৩৫ বছর বয়সী ক্রিকেটারের দলে না থাকার কোনা কারণ দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
শামিকে ছাড়া সবশেষ এশিয়া কাপ খেলেছে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজের দলেও জায়গা হয়নি গতি তারকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ফিটনেসজনিত সমস্যার কারণে দলের বাইরে আছেন শামি। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন এই বোলার। নিজেকে পূর্ণ ফিট বলে দাবি করেন শামি।
শুধু কথায় নয়, কাজেও সেটার প্রমাণ দিয়েছেন শামি। চলমান মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে ১৫ উইকেট তুলে নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সের পর শামিকে দলে ফেরানোর দাবি তুলেছেন গাঙ্গুলী। সাবেক তাঁরকা ব্যাটারের মতে, এমন একজন পেসারকে দলের বাইরে রাখাটা মোটেও ভালো সিদ্ধান্ত নয়।
তাঁর বিশ্বাস, দ্রুত শামিকে দলে ফেরাবেন নির্বাচকেরা। যুক্তরাজ্য ভিত্তিক এআই পরিচালিত স্পোর্টস কোচিং প্ল্যাটফর্ম কাবুনির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলী বলেন, ‘আমি নিশ্চিত নির্বাচকেরা শামির বিষয়টি নিয়ে ভেবে দেখছেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। শামির কথা বলা হলে, ফিটনেস কিংবা পারফরম্যান্স–সবদিক থেকেই সে আগের মতোই আছে। সে দারুণ একজন দক্ষ ক্রিকেটার। তাই সে কেন ভারেতর প্রতিনিধিত্ব করতে পারবে না, আমি এটার কোনো কারণ দেখতে পাচ্ছি না।’
রঞ্জি ট্রফিতে শামির পারফরম্যান্সের ব্যাখ্যা টেনে এনে গাঙ্গুলী বলেন, ‘শামি অসাধারণ বোলিং করছে। সে ফিট আছে। রঞ্জি ট্রফির তিনটি ম্যাচে তাঁকে আমরা খেলতে দেখেছি। সে অনেকটা একা হাতে বাংলাকে জিতিয়েছে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৪ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে