এত দিন ইংল্যান্ডের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। এবার ইংল্যান্ড ইতিহাস চাপা রেখে জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে ‘নতুন অভিষেক’ হলো গ্যারি ব্যালেন্সের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে স্বাগতিকেরা। কিন্তু জয় ছাপিয়ে আলোচনায় ব্যালেন্সের জিম্বাবুয়ের হয়ে অভিষেক।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ডকে। ব্যাটিংয়ে নেমে আইরিশ ব্যাটাররা তেমন ভালো কিছুই করতে পারেনি। সাতজন ব্যাটার দুই অঙ্কের কোটায় পৌঁছাতেই পারেনি। আইরিশ ব্যাটিং লাইনআপে সবচেয়ে বেশি আঘাত হেনেছে জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ান বার্ল। চার ওভার বল করে ২৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভার খেলতেও পারেনি আইরিশরা। ৪ বল বাকি থাকতেই ১১৪ রান করে অলআউট হয় সফরকারীরা।
১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটি থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। জন্মভূমির হয়ে অভিষেক হওয়া গ্যারি ব্যালেন্সের ৩০ ও শন উইলিয়ামসের ৩৪ রানের সুবাদে ২ ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।
১৪ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে