বাংলাদেশের তুলনায় ক্রিকেটে আফগানিস্তানের পথচলা বেশি দিনের নয়। তবু প্রায় ম্যাচেই বাংলাদেশ-আফগানিস্তান লড়াই হয় সমানে সমানে। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ-যেকোনো টুর্নামেন্টেই যেন আফগানদের বিপক্ষে খেলায় ম্যাচে চাপ অনুভব করেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। এবারও আফগানদের এগিয়ে রাখছেন আকরাম খান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এই সিরিজে আফগান স্পিনারদের এগিয়ে রাখছেন আকরাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৯ সালে টেস্টে দুই দলের প্রথম লড়াইয়ে ২২৪ রানে জেতে আফগানিস্তান। বাংলাদেশের ২০ উইকেটের ১৯ উইকেটই নেন আফগান স্পিনাররা। ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ খান। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) মেয়র কাপের উদ্বোধনে আজ বিসিবি পরিচালক বলেন, ‘তারা সবসময় স্পিনে আমাদের চেয়ে ভালো। তাদের অসাধারণ কিছু স্পিনার আছে। রশিদ খান, মুজিব আছে। ওদেরকে খেলা কঠিন। আমাদেরকে কিন্তু সেন্সিবল ক্রিকেট খেলতে হবে। আমরা যেন স্পিনে সুবিধা পাই, সেই ধরনের উইকেট হলে ভালো। তারপরও এটা নির্ভর করছে অধিনায়ক এবং কোচ কী ধরনের উইকেট চাচ্ছে।’
সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে হাতে চোট পান সাকিব। খেলতে পারেননি আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের শঙ্কা রয়েছে আফগানিস্তান সিরিজে না খেলার। সাকিবের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত আকরাম, ‘সে (সাকিব) খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু চোট থাকবেই। এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যে হারে খেলছি, এই সমস্যাটা থাকবেই। আমার মনে হয়, সে থাকলে অবশ্যই শক্তি বাড়ত।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে