কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে এক ম্যাচের জন্য নিয়েছে সাকিব আল হাসানকে। সুযোগ পেয়েই কাঁপিয়ে দিচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। টন্টনে তাঁর ঘূর্ণিতে প্রতিপক্ষ সমারসেট চোখে রীতিমতো অন্ধকার দেখছে।
দুই ইনিংসেই সাকিব নিয়েছেন ৪টি করে উইকেট। তাঁর ৮ উইকেট নেওয়ার ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে সারের। চার দিনের ম্যাচে গতকাল সমারসেট দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ম্যাচে আজ শেষ দিনে সমারসেট খেলতে নামবে ১৯০ রানের লিড নিয়ে। শেষ জুটিতে ব্যাটিং করছেন ক্রেগ ওভারটন ও টম ব্যান্টন। ওভারটন ও ব্যান্টন করেছেন ৪০ ও ২৮ রান। দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন জর্ডান ক্লার্ক। একটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, ড্যানিয়েল ওরাল ও টম কারান।
দ্বিতীয় ইনিংসে গতকালই বোলিংয়ের সুযোগ হয় সাকিবের। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শুরুটা করেন মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে। সাকিব এরপর অসাধারণ এক আর্মারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম অ্যাবেলকে। সেই বিষাক্ত আর্মারে সাকিব এরপর নিয়েছেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরির উইকেট। গ্রেগরির উইকেটটাও এলবিডব্লিউ। দুইবারই সাকিব মুষ্টিবদ্ধ উদযাপন করেন মাটির দিকে হাত ছুড়ে। সাকিবের চতুর্থ শিকার সমারসেটের উইকেটরক্ষক জেমস রিউ। দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো শেষ ৪ উইকেটের তিনটাই সাকিবের। তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সারে তাদের প্রথম ইনিংসে ৩২১ রানে অলআউট হয়েছে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে