প্রথম টি-টোয়েন্টির পর দিনই আজ করাচিতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের মতো এদিনও ক্যারিবিয়ানদের বড় রানের লক্ষ্য দেয় বাবর আজমের দল। শেষ পর্যন্ত লড়ে গেলেও আজও একই ফল। পাকিস্তানের ১৭৩ রানের জবাবে ১৬৩ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান ম্যাচ জিতেছে ৯ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে ১৭৩ রানের বড় লক্ষ্যই দিয়েছিল বাবরের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেননি ক্যারিবিয়ানরা। ৩১ রানে প্রথম দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ব্রান্ডন কিং আর অধিনায়ক নিকোলাস পুরান। ২৬ বলে ২৬ রান করে আউট হন পুরান।
এক প্রান্তে দলের আশা হয়ে ছিলেন কিং। ৪৩ বলে ৬৭ রানে হারিস রউফ তাঁকে থামালে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা ফিকে হতে থাকে। তবে শেষ দিকে ১৯ ৩৫ রানের ইনিংসে শেষ চেষ্টা করেও পেরে ওঠেননি রোমারিও শেফার্ড। এর আগে ব্যাটিংয়ে শুরুতে সুবিধা করতে পারেননি বাবররা। দলীয় ১৭ রানে রানআউটের কাটায় আটকা পড়েন ফেরেন পাকিস্তান অধিনায়ক। তবে পাকিস্তানকে বড় রানের লক্ষ্য রাখেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর ৩০ বলে ৩৮ রানের ইনিংসের সঙ্গে হারদার আলী করেন ৩৪ বলে ৩১ রান।
তবে পাকিস্তানকে বড় লক্ষ্য এনে দেন ইফতেখার আহমেদ আর শাদাব খানের দুটি ঝোড়ো ইনিংস। ১৯ বলে ৩২ রান করেন ইফতেখার। শাদাব তিন ছক্কা আর এক চারে করেন ২৮ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে