ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের আড়াই দিনও লাগেনি। নির্দিষ্টভাবে বললে সোয়া দুই দিন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ওভাল টেস্ট পাঁচ দিনের জায়গায় নেমে এসেছিল তিন দিনে। শোককে শক্তিতে পরিণত করে সোয়া দুই দিনেই ওভাল টেস্ট জিতে নিয়েছে ইংলিশরা। ৯ উইকেটের জয় পেয়েছে বেন স্টোকসের দল। আর এতে তিন টেস্টের সিরিজ ইংল্যান্ড জিতেছে ২–১ ব্যবধানে।
বিরূপ আবহাওয়া আর রানির মৃত্যুতে প্রথম দুদিন খেলা না হওয়ায় ওভাল টেস্টের ফল দেখা যাবে কি না, এটা নিয়ে ছিল সংশয়। এ সংশয়-টংশয় দূর করে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে আড়াই দিনে। তৃতীয় দিন খেলা শুরুর পরই দেখা যায় উইকেটের বৃষ্টি।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১১৮ রানে। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করতে পারে ১৫৮ রান। গতকাল দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে গুটিয়ে গেলে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। চতুর্থ দিন শেষেই জয়ের আভাস পাচ্ছিল ইংল্যান্ড।
১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইংলিশরা চতুর্থ দিন শেষ করে বিনা উইকেটে ৯৭ রান তোলে। আজ শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল আর ৩৩ রান। ১ উইকেট হারিয়ে সকালের সেশনেই জয়ের দেখা পেয়ে যায় স্বাগতিকেরা। জ্যাক ক্রলি অপরাজিত ছিলেন ৬৯ রানে।
ম্যাচসেরা হয়েছেন ইনিংসে ৫ উইকেটসহ ৭ উইকেট নেওয়া ওলি রবিনসন আর সিরিজসেরা বেন স্টোকস আর কাগিসো রাবাদা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে