Ajker Patrika

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০: ৫৫
দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি
গ্যালারিতে দর্শক নেই বললেই চলে। ফাঁকা গ্যালারিতেই চলছে ব্যাট-বলের লড়াই। ছবি: আজকের পত্রিকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে এই সিরিজ জেতার বিকল্প নেই। তবে দর্শকদের মাঝে এই সিরিজ নিয়ে কোনো আগ্রহই যেন নেই। অন্তত গ্যালারির চিত্র বলছে সে কথাই।

প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের বিপক্ষে সাবধানী শুরু করেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম অনিক। মাঠের খেলাকে একপাশে রেখে গ্যালাররিতে চোখ পড়লে হতাশ না হয়ে উপায় নেই।

গ্যালারিতে হাতেগোনা কিছু দর্শক উপস্থিত হয়েছেন। সংখ্যাটা এতই কম যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যাও প্রায় দর্শকদের সমান। গ্যালারিতে এমন চিত্র ম্যাচের আমেজ কমিয়ে দিচ্ছে অনেকটাই।

অথচ বিনামূল্যে ঢাকা টেস্ট দেখার ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উত্তর ও দক্ষিণ গালারিতে বসে খেলা দেখতে কোনো টিকিটের দরকার হবে না। বিসিবির এমন ব্যবস্থার কোনো প্রভাবই পড়েনি গ্যালারিতে।

গ্যালারিতে দর্শক না থাকার বড় কারণ হতে পারে রোদ। অক্টোবরেও গ্রীষ্মের মতো তপ্ত রোদ চারিদিকে। দিনের বাকি সময়ে গ্যালারির চিত্র এমন থাকে নাকি ফাঁকা সময়েই ব্যাট-বলের লড়াই করতে হয় শান্তদের, সেটা সময়ই বলে দেবে।

দেশের মাটিতে এটা বছরের শেষ টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য। ৬ টেস্টে ৩ জয় ১ ড্র শান্তদের সঙ্গী। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে বাংলাদেশ। তারপরে আছে ভারত। সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৭৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত