ঢাকা: একজন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪ টি। আরেকজনের অভিজ্ঞতা ১টি ম্যাচ খেলার। সেই ইমরান উজ্জামান ও শামীম হোসেনই এই বৃষ্টিস্নাত দিনের ঠাণ্ডা আবহাওয়ায়ও আজ ঘাম বের করলেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে দুই তরুণের ব্যাটিংয়েই উড়ে গেছে সাকিবের মোহামেডান। ২২ রানে হেরে এ নিয়ে টানা দুই ম্যাচে হার দেখল লিগের ‘হেভিওয়েট’ দল মোহামেডান।
সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ৯০ মিনিট পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৬ ওভারে। বৃষ্টি দেখেই কিনা মোডামেডান অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে পাঠান প্রাইম দোলেশ্বরকে। সাকিবের সিদ্ধান্তকে ‘ভুল’ প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলেন প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার। উইকেটকিপার ব্যাটসম্যান ইমরান লিগের শুরু থেকেই ওপেনিংয়ে নামছেন। আজ তাঁর সঙ্গে নামিয়ে দেওয়া হলো এর মধ্যেই হার্ড হিটার হিসেবে পরিচিত পেয়ে যাওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শামীম হোসেনকে। দুজনে ৩.৫ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৬৮ রান। ১৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ইমরান আউট হলেও শামীম ছিলেন অবিচল। ইরফানের চেয়ে ঝড় তোলায় কিছুটা পিছিয়ে থাকা শামীম অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে।
ঝড়টা বেশি বয়ে গেছে সাকিব ও তাসকিনের ওপর দিয়ে। মোহামেডানের হয়ে প্রথম ওভারটা করেন তাসকিন। ওই ওভারেই দুই ছক্কা ও এক চারে দিয়েছেন ১৮ রান। সেই ঝড় থামাতে দ্বিতীয় ওভারেই সাকিব আসলেও কোনো লাভ হলো না। সাকিবের ওভারেও দুই ছক্কা, ১ চারে আসে ১৭ রান। পরে চতুর্থ ওভারে সাকিব বোলিংয়ে এসে ইমরানকে ফেরালেও ওই ওভারেও দেন ১০ রান। দুই তরুণের ঝড়ে নির্ধারিত ৬ ওভারেই ৭৮ রান তোলে প্রাইম দোলেশ্বর।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মোহামেডান। লিগে প্রথমবারের মতো খেলতে নামা শফিউল ইসলাম ইনিংসের শুরুর প্রথম তিন বলেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও শুভাগত হোমকে ফেরালে ধুঁকতে থাকে মোহামেডান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। সাকিব চেষ্টা করলেও (১৪ বলে ২২) সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না মোহামেডানের। ২২ রানে হেরে টানা দ্বিতীয় হার দেখল মোহামেডান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে