সবকিছুই পক্ষে ছিল লিজেল লির। তিনি বয়সের সঙ্গে ব্যাটেও দুর্দান্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা নারী দল থেকে তাঁর বাদ পড়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। অথচ বর্ষসেরা নারী ক্রিকেটার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি প্রোটিয়া দলের হয়ে না খেলার সিদ্ধান্তটি টুইটার পোস্টে জানিয়ে দিয়েছেন।
২০২১ সালে লি অবিশ্বাস্য ছন্দে ছিলেন। তিনি ১১ ওয়ানডেতে ৯০.২৮ গড়ে করেছেন ৬৩২ রান। আর জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ২৯ গড়ে ২৩২ রান করেছেন। এমন অসাধারণ ব্যাটিংয়ের জন্য তিনি গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। এ বছরেও তিনি প্রোটিয়া একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
হঠাৎ করেই লি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। তবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করবেন। তিনি দীর্ঘ ক্যারিয়ারের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। প্রোটিয়া ওপেনার টুইটার পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি অনেক মিশ্র অনুভূতি নিয়ে। শৈশব থেকেই স্বপ্ন ছিল দেশের প্রতিনিধিত্ব করার। গত ৮ বছর স্বপ্নময় জীবন কাটিয়েছি। প্রোটিয়া ক্রিকেটকে যতটুকু দেওয়ার ছিল তার সবটুকু দিয়েছি। ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত আছি। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যেতে চাই। আমার স্বপ্ন পূরণ করতে দেওয়ার জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার স্ত্রী তানিয়া ক্রনিয়েকে। দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বোর্ড ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
সবশেষে লি সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। আমার যাত্রাকে চালিয়ে চেতে চাই বিশ্বের বিভিন্ন লিগে খেলে।’
ক্যারিয়ারজুড়ে লি বিধ্বংসী ব্যাটার ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার ১০০ ওয়ানডে খেলেছেন। তিনি ৩৬.৪২ গড়ে ৩৩১৫ রান করেছেন। দেশের হয়ে তিনটি সেঞ্চুরিও করেছেন। আর টি-টোয়েন্টিতে ৮২ ম্যাচে ২৫.৬২ গড়ে করেছেন ১৮৯৬ রান। এ সংস্করণে একটা সেঞ্চুরিও করেছেন। টেস্ট খেলেছেন মাত্র দুইটি। ক্রিকেটের কুলীন সংস্করণ তিনি ৪২ রান করেছেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকমুখর পরিবেশে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়ে স্বাগতিকেরা পেল আরেক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা। তবে সেই প্রশংসার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে জাপানি পুরুষদের ঘরের কাজেও সমান দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
দেখতে দেখতে ফুটবল বিশ্বকাপের আট দিন পেরিয়ে গেছে। হয়ে গেছে ২৭ ম্যাচ। এরই মধ্যে প্রথম দল হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে মেক্সিকো। তবে ভক্ত-সমর্থকদের মনে একটা প্রশ্ন এখনো ঘুরছে, নকআউট পর্বের ৩২ দল কীভাবে চূড়ান্ত হবে।
৩ ঘণ্টা আগে
রীতিমতো দাপট দেখিয়ে খেলছিল বাংলাদেশ ক্রিকেট দল। টানা চারটি ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট সিরিজও জিতেছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরই ছন্দ হারায় বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডের পর প্রথম দুই টি-টোয়েন্টি—এ বছর এই প্রথম টানা তিন ম্যাচ হারল তাওহীদ হৃদয়-সাইফ হাসান-প
৪ ঘণ্টা আগে