বৃষ্টি শেষে আবারও খেলা শুরু হয়েছে। তবে কমে এসেছে ওভারের সংখ্যা। ৩ ওভার কমিয়ে বাংলাদেশ–আফগানিস্তানের দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টি হবে ১৭ ওভারের।
খেলা শুরুর পর প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৬৯ রান। করিম জানাতের সঙ্গে ব্যাটিংয়ে আছেন আজমতউল্লাহ ওমরজাই। ১ রানে জানাতের সঙ্গে ৫ রানে অপরাজিত আছেন ওমরজাই। ২২ রানে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে তৃতীয় উইকেট এনে দেন সাকিব আল হাসান। পরে আরেকটি উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। ৫ রান করা জাদরানকে ফেরান তিনি। মাঝে ১৬ রান করা মোহাম্মদ নবীকে ফেরান মোস্তাফিজুর রহমান।
বৃষ্টি আসার আগেও দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ৭.২ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিল বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন পেসরার তাসকিন আহমেদ।
আজ টস জিতে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার রনি তালুকদারের জায়গায় একাদশে ঢুকেছেন আফিফ হোসেন। একাদশে নেই আগের ম্যাচের জয়সূচক শট খেলা পেসার শরীফুল ইসলাম। তাঁর জায়গা নিয়েছেন হাসান মাহমুদ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে