বড় মঞ্চে বেন স্টোকস কীভাবে জ্বলে উঠতে পারেন, তা কারও অজানা নয়। লর্ডস, হেডিংলি, মেলবোর্ন-সব ভেন্যুতেই স্টোকস মাঠ ছেড়েছেন বিজয়ীর বেশে। সেখানে ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচে স্টোকস না খেলা প্রতিপক্ষ দলের জন্য কিছুটা স্বস্তিরই বলা চলে।
নিতম্বের চোটে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। অন্যদিকে গত ১০ দিনের মধ্যে গতকাল প্রথমবারের মতো ধর্মশালার নেটে তিনি হালকা বোলিং করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আর এই ধর্মশালাতেই বাংলাদেশের বিপক্ষে আগামীকাল খেলবে ইংল্যান্ড।
স্টোকসকে নিয়ে আজ ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে জিজ্ঞেস করা হয় বাটলারকে। তাঁর (স্টোকস) ফিটনেস নিয়ে ইংলিশ অধিনায়ক আশার কথা শুনিয়েছেন ঠিকই। তবে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বাটলার। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লেগেছে। পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল তার খেলার সম্ভাবনা নেই৷’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ দিতে গিয়ে চোটে পড়েছেন মুজিব উর রহমান। ধর্মশালার আউটফিল্ড নিয়ে হচ্ছে তাই সমালোচনা। আইসিসি এরই মধ্যে এই মাঠের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে। আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রটও আউটফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইংল্যান্ড দলকে ম্যাচে খেলতে নামার আগে সতর্ক করে দিয়েছেন। মাঠের ব্যাপারে বাটলার উত্তর দিয়েছেন এ্কটু কৌশলে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ইনজুরি যে কোনো সময় হতে পারে। তবে আমার মতে, এ ব্যাপারে আপনার একটু সতর্ক হতে হবে। প্রত্যেক রান বাঁচাতে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। দুই দলের ক্ষেত্রেই ব্যাপারটা একই। তাই আমরা এটা অজুহাত হিসেবে দিতে চাই না।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে