
একটা দল কেন বারবার ‘প্যানিক অ্যাটাক’ করে, একবার উইকেট পড়তে শুরু করলে কেন এভাবে হুড়মুড়িয়ে ধসে পড়ে—এত দিনেও উত্তরটা খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ দলে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিন; যিনি দলের বেশির ভাগ ক্রিকেটারকে খুব কাছ থেকে চেনেন, তিনিও উত্তরটা বের করতে পারছেন না। বাংলাদেশের নিয়মিত ব্যাটিং বিপর্যয় ঠেকাতে কাজে দিচ্ছে না সালাহ উদ্দিনের ‘জাদু’ও।
গত বছরের ডিসেম্বরে জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দেন সালাহ উদ্দিন। ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিচিতি, বিপিএলে একাধিকবার শিরোপাজয়ী দলের কোচ হিসেবে তাঁর সুনাম—দলে যুক্ত হওয়ার পর নতুন একটা আশা তৈরি হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটে স্থানীয় কোচদের মধ্যে তিনি সম্ভবত সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’। এখন বাস্তবতার আয়নায় জাতীয় দলে তাঁর কার্যকারিতা নিয়ে দেখা দিচ্ছে সংশয়।
দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ব্যাটিং ইউনিটের দায়িত্ব সালাহ উদ্দিনের কাঁধেই। এই সিরিজের আগেও তানজিদ তামিম, লিটন, শান্ত, মুমিনুল, জাকের আলী, মিরাজ, জয় কিংবা হৃদয়—সবার ব্যাটিং নিয়ে তিনি নিবিড়ভাবে কাজ করেছেন। কখনো টায়ার দিয়ে ফিল্ডিং সেটআপে, কখনো গ্রানাইট স্ল্যাবে বোলিং মেশিনে ব্যাটিং, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা নেটে অনুশীলন। চেষ্টা ও অনুশীলনের কমতি নেই; তবু মাঠে অদ্ভুত ব্যাটিং ধস থামছে না।
সালাহ উদ্দিন জাতীয় দলে আসার পর এ পর্যন্ত বাংলাদেশ খেলেছে আটটি সিরিজ। জয় এসেছে শুধু একটিতে। পরশু কলম্বোয় প্রথম ওয়ানডেতে লজ্জাজনক ব্যাটিং ধসে পরাস্ত বাংলাদেশ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বিব্রতকর এক রেকর্ড বইয়ে নাম তুলে ফেলেছেন লিটনরা। সালাহ উদ্দিন একাধিকবার বলেছেন, তাঁর খেলোয়াড়দের স্কিলে ঘাটতি নেই। সমস্যা মাথায়! মস্তিষ্কের এই সমস্যা থেকে উত্তরণে তাঁর কাছে এমন কোনো টোটকা নেই, যা দিয়ে বাংলাদেশ পেতে পারে নতুন দিনের সন্ধান।
লিটন দাসের ব্যাটে রান নেই কত দিন হলো—সালাহ উদ্দিনের কি তা অজানা? ওয়ানডেতে তাঁর শেষ আট ইনিংস—০, ০, ৪, ২, ০, ০, ১*, ৬। তবু তিনি দলে রয়েছেন, এমনকি একাদশেও খেলছেন। টি-টোয়েন্টি সংস্করণে লিটন আবার দলের অধিনায়ক। যাঁর নেতৃত্বে এরই মধ্যে দুটি সিরিজ হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ছন্দে রয়েছেন, কিন্তু পরশু প্রয়োজনের দিনে ফুরিয়ে গেলেন দ্রুত। ধসের শুরু তাঁর আউট দিয়ে। তাওহীদ হৃদয়ের ওয়ানডে ক্যারিয়ারের বেশির ভাগ বড় ইনিংস কাজে আসেনি দলের জয়ে। যখন হৃদয়কে বড় প্রয়োজন, তখন যেন তিনি নিষ্প্রভ। জাতীয় দলের বাইরে থাকতে একসময় সালাহ উদ্দিন তির্যক মন্তব্য ছুড়তেন, খেলোয়াড়দের এত প্রতিভা, কাজে লাগছে কোথায়! এখন একই প্রশ্ন তাঁকে করা হলে মুখস্থ একটা উত্তর রয়েছে, খেলোয়াড়দের সময় দিলে কোচদেরও সময় দিতে হবে।
জানা গেছে, প্রথম ওয়ানডের পর গতকাল কলম্বোর টিম হোটেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, প্রধান কোচ ফিল সিমন্স এবং সালাহ উদ্দিন মিলে খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। বিশেষ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও নাকি আলাদা কথা হয়েছে। আলোচনা করলে হবে না, এখন মাঠে কিছু করে দেখাতে হবে। দলের ব্যাটিং বিভাগ যদি ঘুরে দাঁড়াতে না পারে, সালাহ উদ্দিনের প্রোফাইলে যুক্ত হবে একটা ব্যর্থ অধ্যায়। স্থানীয় কোচদের জন্য যেটি শুভবার্তা হবে না।

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।
১ ঘণ্টা আগে
৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
২ ঘণ্টা আগে
আন্দ্রেয়া পিরলোকে ঘিরে ইতালির জাতীয় দলের কোচ নিয়োগের জল্পনা কয়েক দিনের মধ্যেই নাটকীয় মোড় নিল। কোচ হওয়ার প্রার্থিতায় একসময় যিনি ছিলেন সবচেয়ে এগিয়ে, তিনিই শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়লেন। ফুটবলীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিতর্ক এবং একটি বাণিজ্যিক চুক্তিই শেষ পর্যন্ত পিরলোর স্বপ্ন ভেঙে দিল
২ ঘণ্টা আগে
ঘরের মাঠে ছন্দে থাকা বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফরে উপহার দিয়েছে একরাশ হতাশা। ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। অথচ জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ‘ফুলস্টপ’ হওয়ায় এই সি
৩ ঘণ্টা আগে