
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২–০তে এগিয়ে মাহমুদউল্লাহর দল। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ম্যাচ জয়ে সব কৃতিত্ব বোলারদের।
আগে ব্যাটিং করে ১৪১ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে দুই উইকেট হারালেও শেষ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটা জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ এই জয়ে বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি, ‘আজকে উইকেটটা ভালো ছিল আগের ম্যাচের তুলনায়। দিনের বেলা আমরা যখন ব্যাটিং করেছি কিছুটা স্পিন ধরেছিল। একটি বাউন্স উঁচু-নিচু হচ্ছিল। কিন্তু ফ্লাড লাইটের আলোতে উইকেটটা আরও ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হচ্ছিল। বোলাররা দারুণ বোলিং করেছে। এই উইকেট ১৪১ রান ডিফেন্ড করতে পেরেছে। সব কৃতিত্ব তাই বোলারদের।’
শুধু বোলার নয়, ব্যাটসম্যানরাও বেশ ভালো ব্যাটিং করেছে। এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা বেশ কঠিন। বিশেষ করে ওপেনিংয়ে লিটন দাস ও মোহাম্মদ নাঈম দারুণ শুরু এনে দেন। বাংলাদেশের লড়াইয়ের পুঁজির ভিত্তিটা তাঁরাই গড়ে দিয়েছেন। মাহমুদউল্লাহ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজে এবং এই সিরিজেও নতুন বলে ব্যাটিং করাটা খুবই কঠিন। আমরা যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছি ওদের ওপেনিং জুটি গুলো কিন্তু সফল হয়নি। অমাদের হয়তো একটা ম্যাচে কিছুটা ভালো হয়েছে কিন্তু কয়েকটা ম্যাচে ভালো হয়নি। আজকের যে ইনিংসটা লিটন ও নাঈম খেলেছে এটা দেখার মতো ছিল। যেভাবে তারা গ্যাপ গুলো খুঁজে পেয়েছে এবং রান করেছে সেটা প্রশংসা পাওয়ার যোগ্য।’
মাহমুদউল্লাহ রিয়াদ বিশেষ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। পরে ম্যাচে টি–টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামবেন তিনি। এই ম্যাচ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও ম্যাচ জয়ে অবদান রাখতে চান মাহমুদউল্লাহ, ‘আলাদা কোনো পরিকল্পনা নেই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন দলের জন্য খেলতে পারি। দলের জয়ে অবদান রাখতে পারি।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে