আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৬৯ রান, ২০ বল করে ৩০ রান দিয়ে ২ উইকেট—স্বরূপে ফেরার আভাসটা সেদিনই দিয়েছিলেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে সেটিই ছিল তাঁর প্রথম ফিফটি। সাকিবের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ পেয়ে রংপুরও তুলে নেয় দাপুটে জয়। আজকেও ব্যাট হাতে ঝড় তুললেন দেশসেরা অলরাউন্ডার। ৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ে করলেন ৬২ রান।
সাকিবের ‘ব্যাক টু ব্যাক’ ফিফটিতে এবারও বড় সংগ্রহ পেয়েছে রংপুর। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তারা ৮ উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান। দিন তিনেক আগে খুলনার বিপক্ষে ৬০ রান করে সাকিবকে চমৎকার সঙ্গ দিয়েছিলেন শেখ মেহেদি হাসান। শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে দুজনে গড়েছিলেন ৪৮ বলে ১০৯ রানের জুটি।
চট্টগ্রামে আজও একই দৃশ্যের পুনরাবৃত্তি। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসা রংপুরের স্কোরটা বড় হয়েছে সাকিব-মেহেদির জুটিতেই। এবার পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েছেন তাঁরা। যেখানে মেহেদির রান ১৭ বলে ৪ ছয়ে ৩৪। শেষদিকে ৯ বলে ১ চার ও ১ ছয়ে ১৭ রানের ক্যামিও উপহার দেন শামীম হোসেন পাটওয়ারি।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা বেশ ভালোই করে রংপুর। ওপেনার রনি তালুকদার বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। তবে ইনিংসটা বড় করতে পারেননি এবারও। ১৯ বলে ২ চার ও ২ ছয়ে ২৫ রান করে রনি বোল্ড হন শরীফুল ইসলামের বলে। দলের রান তখন ৩৩। তার সঙ্গে ১ রান যোগ হতেই রোমারিও শেফার্ড ফেরান আরেক ওপেনার রিজা হেন্ডরিকসকে (৪)। এর পরের উইকেট ব্রেন্ডন কিংকেও (২) ফেরান তিনি। উইন্ডিজ পেসারের তৃতীয় শিকার হোন সাকিব। দলের প্রয়োজনের সময় ইনিংস বড় করতে পারেননি খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান (৫)।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে