
ফ্যানি উতাগুশিমানিন্দে নামটা তেমন কারও পরিচিত থাকা নয়। কারণ, স্বীকৃত ক্রিকেটে তাঁর খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে পরশু নিজের অভিষেক ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন। নারী ক্রিকেট তো বটেই, পুরুষ ক্রিকেটারদেরও রেকর্ড ভেঙে দিয়েছেন উতাগুশিমানিন্দে।
ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে পরশু রুয়ান্ডার জার্সিতে অভিষেক হয় উতাগুশিমানিন্দের। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম ব্যাটার হিসেবে করেছেন সেঞ্চুরি। এই তিন অঙ্ক ছুঁতে তিনি খেলেছেন ৫৯ বল। পরশু নাইজেরিয়ার লাগোসে ঘানার বিপক্ষে ইনভাটেশনাল ওমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৬৫ বলে ১৭ চারে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোলটনের। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে রোলটন ৯৬ রানের ইনিংস খেলেছিলেন।
২১ বছর পর রোলটনের রেকর্ড ভেঙে দেওয়া উতাগুশিমানিন্দে পরশু করেছেন আরও এক রেকর্ড। নারী-পুরুষ সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এর আগে উগান্ডার প্রসকোভিয়া আলাকো মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন। ২০১৯ সালে মালির বিপক্ষে সেঞ্চুরির সময় আলাকোর বয়স ছিল ১৬ বছর ২৩৩ দিন। আর ছেলেদের ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন। ২০২২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সময় ম্যাককিওনের বয়স ছিল ১৮ বছর ২৮০ দিন।
উতাগুশিমানিন্দের রেকর্ড গড়া সেঞ্চুরির দিন তাঁর সমান রান করতে পারেনি ঘানা ক্রিকেট দল। ২০ ওভারে ৮ উইকেটে ৮৮ রান করেছে ঘানা। রুয়ান্ডার ১২২ রানের বিশাল জয়ে অবধারিতভাবেই ম্যাচসেরা হয়েছেন উতাগুশিমানিন্দে। তাদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন উইকেটরক্ষক মার্ভেইল উয়াওসে। আর ঘানার ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন কেট আওয়াহ। ৫৬ বলের ইনিংসে মেরেছেন ১ চার।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিতে যাচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। ইংলিশ তারকা স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন লঙ্কান অধিনায়ক—এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
২৭ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বাংলাদেশে বয়ে গিয়েছিল খুশির জোয়ার। কিন্তু ফুটবলারদের তো পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ ছিল না। দেশে যখন ঈদ, তখন ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামে, ছেলেদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল মালদ্বীপে ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল থাইল্যান্ডে অবস্থান করেছে।
৩৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। অবশেষে সে অপেক্ষা ফুরাচ্ছে তাদের। আগামী অক্টোবরে তাসমান পাড়ের দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিরা।
২ ঘণ্টা আগে
ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ডের কাছে সমীকরণটা ছিল খুবই সহজ। দক্ষিণ আফ্রিকাকে হারালেই এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিত। কিন্তু প্রোটিয়ারা যে অত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
২ ঘণ্টা আগে