
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুপার এইট খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগায়। স্যার ভিভ রিচার্ডসের অ্যান্টিগা, স্যার কার্টলি অ্যামব্রোসের অ্যান্টিগা এবং স্যার রিচি রিচার্ডসনের অ্যান্টিগা।
কাল বিকেলে অ্যান্টিগা নেমেই দেখা হয়ে গেল কার্টলি অ্যামব্রোসের সঙ্গে। দ্বীপের ওল্ড পারহাম রোডের কেএফসিতে ক্যারিবীয় কিংবদন্তি এসেছিলেন তাঁর কন্যাকে নিয়ে। সেখানেই কথা বললেন কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে। আলাপচারিতায় তাঁর কাছে জিজ্ঞেস করা হলো টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার নির্বাচনে অ্যামব্রোস একটু কূটনৈতিক উত্তরই দিলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন কাজ। আমার অভিজ্ঞতা বলে নিজেদের দিনে যেকোনো দলই একে অন্যকে হারিয়ে দিতে পারে। এ কারণে কে কে সেমিফাইনাল খেলবে, এটা ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমরা এরই মধ্যে সেটা দেখেছি। আমি কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না।’
যেহেতু নিজেদের দিনে যেকোনো দলই একে অন্যকে হারিয়ে দিতে পারে, এ সূত্র মেনেই অ্যামব্রোস বলছেন, ‘বাংলাদেশও যেতে পারে সেমিফাইনালে, অবশ্যই (বাংলাদেশ খেলতে পারে সেমিফাইনাল)। কারণ, প্রতিটি দলের সমান সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। হ্যাঁ, (এই আট দলের মধ্যে) চারটা দল উঠবে। তবে এই আট দলের প্রতিটির সমান সুযোগ শেষ চারে ওঠার। কারণ, এরা সবাই একে অন্যকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এটাই টি-টোয়েন্টির ধর্ম।’
বিপিএলে ধারাভাষ্যের সৌজন্যে বাংলাদেশের সঙ্গে ভালোই একটা যোগসূত্র তৈরি হয়েছে অ্যামব্রোসের। এই বিশ্বকাপে অবশ্য তিনি ধারাভাষ্য দিচ্ছেন না। তবে নিজের দ্বীপে বাংলাদেশের ম্যাচ দেখার ইচ্ছে আছে তাঁর।
অ্যান্টিগায় প্রথম দিনে সকাল ও রাত, দুই বেলা অনুশীলনের পরিকল্পনা বাংলাদেশ দলের ৷ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিক্রিয়েশন গ্রাউন্ডে, আর সন্ধ্যায় ফ্লাড লাইটে ফিল্ডিং অনুশীলন করবে বাংলাদেশ ৷ অবশ্য সকাল থেকে যেভাবে হুটহাট বৃষ্টি নামছে, বাংলাদেশ ঠিকঠাক ঝালিয়ে নিতে পারবে কি না, সন্দেহ আছে!

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে