নড়বড়ে শুরুর পর বাংলাদেশকে পথ দেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই ব্যাটারের ব্যাটে চড়ে মাঝারি লক্ষ্যের আভাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ফজলহক ফারুকির এক ওভারেই বদলে যায় ম্যাচের চিত্র। এই জুটির বিদায়ে আর কেউই তেমন কিছু করতে পারেনি। বলের সমান রানও করতে পারি বাংলাদেশের ব্যাটাররা।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান তোলেন মুশফিক। আফগানদের হয়ে তিন উইকেট নেন ফজলহক ফারুকি।
উদ্বোধনী জুটির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বল থেকে বেশ অস্বস্তিতে ভুগছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নবীর শিকার হন তিনি। ১০ বলে ৪ রান করে শারাফুউদ্দিনের ক্যাচবন্দি হন এই ব্যাটার।
তিনে এসে ছক্কা মেরে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ স্থায়ী হননি লিটন দাস। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। আগের ম্যাচের মতো এবারও ব্যর্থ সাকিব আল হাসান। ১৫ বলে মাত্র ৯ রান করে ফেরেন ওমরজাইর শিকারে। অবশ্য তার আগে রান আউটে ফেরেন ওপেনার নাঈম শেখ (১৯ বলে ১৩)।
পঞ্চম উইকেটের জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের ৩৯ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রিয়াদ। ১৪ বলে তিন চারে ২১ রান করেন তিনি। খানিকপরই মুশফিককে ৩০ রানে ফেরান ফজলহক ফারুকি। এই ওভারে মেহেদী হাসানকে শূন্য রানে ফেরান তিনি।
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে যে প্রতিরোধ পেয়েছিল বাংলাদেশ। তা ফারুকির এক ওভারেই ধসে যায়। বড় পুঁজি আশা থাকলেও সেটা একদমই বিলিন করে দেন এই পেসার। সাতে এসে ৭ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুবও। লোয়ার অর্ডারের ব্যর্থতা বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে