
কোচিং পেশায় স্টুয়ার্ট ল আছেন দীর্ঘদিন ধরেই। তাঁর অধীনে বাংলাদেশ জিতেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এমনকি বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লয়ের। অভিজ্ঞ এই কোচকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল নেপাল।
🇳🇵 Head Coach Appointed! 🚨
— CAN (@CricketNep) March 28, 2025
Australian legend Stuart Law @SLaw365 takes charge of Nepal Men’s National Cricket Team for the next two years! 🏏💪#NepalCricket pic.twitter.com/5G7C2H7H0f
দুই বছরের জন্য নেপালের প্রধান কোচ হয়েছেন ল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেটা নিশ্চিত করেছে। ল মূলত মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। এ বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচ হিসেবে দেশাইয়ের দুই বছরের মেয়াদ শেষ হয়েছে।
নেপালের কোচ হওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পালন করেছিলেন ল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল। এটা ছিল বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র দেখায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠেছিল যুক্তরাষ্ট্র। এটাই ছিল তাদের প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশগ্রহণ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
যুক্তরাষ্ট্র ভালো খেলতে থাকলেও লকে ২০২৪-এর অক্টোবরে বরখাস্ত করা হয়। তাঁর (ল) সঙ্গে যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) তিন বছরের চুক্তি শেষ হয়ে যায় সাত মাসেই। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন দুই বছর (২০২২ থেকে ২০২৪ পর্যন্ত)। ২০২৩-এর ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো জেতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। তাঁর অধীনে ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৮-১৯ সালে ল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। শ্রীলঙ্কা-আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলেছেন ল।

জুস্ত ফঁতেন প্রয়াত হয়েছেন তিন বছর আগে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৯ বছর বয়সে মর্ত্যলোক ত্যাগ করেছেন ফরাসি কিংবদন্তি। জীবদ্দশায় তিনি খুব ভালোভাবেই দেখে গেছেন এ গ্রহের লিওনেল মেসি নামের এক ফুটবল জাদুকরকে।
৩ ঘণ্টা আগে
কোয়ার্টার ফাইনালে গতকাল মরক্কোকে ২–০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল ফ্রান্স। এরপর আজ বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে স্পেন।
৩ ঘণ্টা আগে
এলাম, দেখলাম, জয় করলাম— মিকেল মেরিনোর কাজটাই যেন এমন। বদলি হিসেবে মাঠে নামার পর সবটুকু আলো কেড়ে নিতে খুব বেশি সময় নেন না তিনি। শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে এসে স্পেনের ত্রাতা হয়ে উঠলেন এই মিডফিল্ডার। তাঁর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। তবে সেই সতর্কতার মাঝেও আত্মবিশ্বাসী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার সামুয়েলের মতে, সুইজারল্যান্ড কঠিন ও শারীরিকভাবে শক্তিশালী একটি দল হলেও নিজেদের সামর্থ্যের ওপর
৯ ঘণ্টা আগে