পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে যখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন লাহোরে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ত্রিমুখী বৈঠক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরে গতকাল প্রায় পাঁচ ঘণ্টার এই বৈঠকে কোনো সুরাহা হয়নি। তবে শিগগির বড় সিদ্ধান্ত চলে আসবে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে; এমনকি বাংলাদেশকেও আইসিসি ক্ষতিপূরণ দিতে পারে বলে শোনা যাচ্ছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে এই বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবরে আশাবাদী হওয়ার মতো বিষয় রয়েছে। পাকিস্তানের ‘দ্য ডন’ সূত্রের বরাতে জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা বাংলাদেশ যেন আইসিসির আয়ের পুরোটা পায়, সেটা নিশ্চিত করা হবে।
সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় দুশ্চিন্তায় পড়ে যায় আইসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে নানা খাতে কোটি কোটি টাকা আয় করে থাকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লাহোরে গতকাল ত্রিপক্ষীয় বৈঠকে এটাই ছিল আলোচনার বিষয়বস্তু। এই বৈঠকে পিসিবি সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে বলে জিও টিভির গত রাতের প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে পাকিস্তানি এই সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিবি যে দাবিগুলো তুলেছে, আইসিসি তাতে ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সমস্যার সমাধানে একটা ফর্মুলা তৈরি করা হয়েছে।
জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, লাহোরে গত রাতে ত্রিপক্ষীয় বৈঠক শেষে আইসিসি-বিসিবি প্রস্তাব বিনিময় করেছে। পাকিস্তানি এই সংবাদমাধ্যমকে এক সূত্র বলেন, ‘প্রস্তাবিত ফর্মুলার ব্যাপারে একমত হলে সামনে এগোবে আইসিসি। চূড়ান্ত পদক্ষেপের ব্যাপারে আগামীকাল (আজ) বিকেলে আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা ফের আলোচনা করবেন।’
বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়, বাংলাদেশকে ‘ক্ষতিপূরণ’ দিতে পারে আইসিসি। সেই ‘ক্ষতিপূরণ’ হতে পারে আর্থিকভাবে, হতে পারে ভবিষ্যতে বাংলাদেশকে কোনো আইসিসির ইভেন্ট আয়োজনের স্বত্ব দিয়ে। বাংলাদেশকে বিশ্বকাপের লাভের ভাগ দিতে পারে আইসিসি। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে যেসব আইসিসির ‘শাস্তিমূলক ব্যবস্থা’র আশঙ্কা দেখা দিয়েছে, সেটা থেকেও বের হয়ে আসতে পারে তারা কিংবা ভিন্নভাবেও বাংলাদেশকে কোনো ‘সান্ত্বনা’ বা সমর্থনসূচক বিবৃতিও দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও একই কথা বলছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পাকিস্তান রাজি হতে পারে। নাকভি এ বিষয়ে তাঁদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। লাহোরে গতকাল ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ কতটা ‘জিততে’ পেরেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে গতকাল মধ্যরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোর বিদায় জানিয়েছেন বুলবুলকে। দুজনের হাসিমুখ বলে দিচ্ছে, বৈঠক বৃথা যায়নি।

আইসিসির সঙ্গে বৈঠকের পর শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান—এমন খবর প্রকাশ হচ্ছে সংবাদমাধ্যমে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হলে স্বস্তি ফিরবে আইসিসিতে। দর্শকপ্রিয় ম্যাচটি ছাড়াও আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বার্থ নিয়েও।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওমানের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু মূল পর্বের শুরুটা ঠিকই জয় দিয়ে রাঙাল আফ্রিকান দলটি; প্রতিপক্ষ সেই ওমান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে জয় শাহকে পোস্ট দিতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি চেয়ারম্যান ১৩ পোস্ট দিয়েছেন। তাঁর পোস্টে হা-হা দেখা যেত আগেও। কিন্তু পোস্টের প্রতিক্রিয়া কম থাকায় হা-হার মাত্রাটা সেভাবে বোঝা যায়নি। তবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে
৪ ঘণ্টা আগে
পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিসি। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। আলোচিত ইস্যুতে আইসিসির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বি
৪ ঘণ্টা আগে