
এক মাস বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ থেকে তো বটেই, বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও এই সিরিজ দেখার ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল সম্প্রচারকারী চ্যানেলের একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সম্প্রচার করা হবে এই সিরিজ। টিভিতে খেলা দেখতে না পেলেও ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে খেলা দেখার ব্যবস্থা রয়েছে। আর নিউজিল্যান্ডের স্কাই এনজেড টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এমনকি স্কাই এনজেড টিভির ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এই সিরিজ।
ভারত-নেপালে টিভিতে সম্প্রচার না করা হলেও সেসব দেশে বসবাসরত দর্শকেরা ফ্যানকোড নামের ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য প্রান্তে টিভির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও এই সিরিজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ কোন কোন দেশ থেকে কোন কোন চ্যানেলে সম্প্রচার করা হবে।
বাংলাদেশ
টিভি: টি স্পোর্টস ও নাগরিক টিভি
ওটিটি: ট্যাপম্যাড
নিউজিল্যান্ড
টিভি: স্কাই এনজেড
ওটিটি: স্কাই এনজেড
যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড)
টিভি: টিএনটি স্পোর্টস
ওটিটি: টিএনটি স্পোর্টস
ভারত ও নেপাল
ওটিটি: ফ্যানকোড
পাকিস্তান
টিভি: পিটিভি স্পোর্টস
ওটিটি: ট্যাপম্যাড
অস্ট্রেলিয়া
টিভি: ফক্স স্পোর্টস
ওটিটি: ফক্স স্পোর্টস
উত্তর আমেরিকা ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা)
ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম
বিশ্বের অন্যান্য অঞ্চল
ডিজিটাল: স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম ডিআই
১৭ ও ২০ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে। এরপর তিন টি-টোয়েন্টির প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যুও চট্টগ্রাম। ২৭ ও ২৯ এপ্রিল মাঠে গড়াবে এই দুই ম্যাচ। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে।

বিদেশে যাওয়ার আগে দেশের মাটিতেও হবে প্রস্তুতির একটি অংশ। ফাহাদ করিম জানান, চট্টগ্রামে ১০ দিনের একটি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। চট্টগ্রাম থেকে ফিরে ঢাকায় দুই দিন অনুশীলন শেষে দেশের বাইরের উদ্দেশ্যে উড়াল দেবেন ঋতুপর্ণা-মারিয়ারা । চীন কিংবা থাইল্যান্ড—যেখানেই ক্যাম্প হোক না কেন, সেখান থেকে আ
১৪ মিনিট আগে
গত ৯ এপ্রিল বাফুফে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলার প্রক্রিয়া শুরু করায় বিশ্বজুড়ে কোচদের মধ্যে এই পদের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে জাতীয় দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
তবে তামিম অনুষ্ঠানে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা জানান। যাঁরা ছিলেন না ক্যাপ্টেনস কার্ড অনুষ্ঠানে, তাঁদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, ‘কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। যখনই আপনারা আসবেন, যখনই আপনারা দেশে থাকবেন, প্লিজ কার্ডগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। এটা বিসিবিতে আপনাদের সবার জন্য সব সময় প্রস্তুত থ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পর থেকেই আলোচনায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে এলেও প্রধান কোচ ফিল সিমন্স এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিউইদের হালকাভাবে নিচ্ছেন না। নিউজিল্যান্ডের অবশ্য নিজেদের দল নিয়ে নয়। সফরকারীরা বেশি ভাবছে বাংলাদেশের আবহাওয়া নিয়ে।
৪ ঘণ্টা আগে