
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে দেখা যাবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। শেষ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি পরে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলটি পরবে তাদের ঘরের জার্সি—আকাশি-সাদা ডোরাকাটা শার্টের সঙ্গে নীল শর্টস ও মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জার্সিতে কোনো পরিবর্তন আনবে না আর্জেন্টিনা। ওই ম্যাচেও লিওনেল স্কালোনির দল মাঠে নামবে আকাশি-সাদা জার্সি পরে। তবে গোলরক্ষকের পোশাকে পরিবর্তন থাকবে। দিবু মার্তিনেস এ ম্যাচে পরবেন সম্পূর্ণ হালকা সবুজ রঙের কিট।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জার্সি। ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে কালো জার্সি পরে খেলবে আর্জেন্টিনা। দেশটির জাতীয় দলের বিকল্প জার্সির ইতিহাসে সাধারণত গাঢ় নীল রঙই প্রাধান্য পেয়েছে। তবে এবার সেই প্রচলন থেকে বেরিয়ে এসে কালো রঙকে বেছে নেওয়া হয়েছে।
নতুন এই জার্সিতে কালো রঙের সঙ্গে নীল ও আকাশি রঙের নকশা ব্যবহার করা হয়েছে। জার্সির নম্বর ও আর্জেন্টিনার ক্রেস্ট থাকবে সাদা রঙে। ডিজাইনে বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী অলংকারধর্মী চিত্রশৈলীর অনুপ্রেরণা রাখা হয়েছে, যার ছাপ রয়েছে ঘাড়ের পেছনের অংশসহ পুরো নকশাজুড়ে।
জর্ডানের বিপক্ষে ম্যাচে দিবু মার্তিনেসও পরবেন সবুজ রঙের গোলকিপার কিট, যদিও সেটি হবে অস্ট্রিয়ার বিপক্ষে ব্যবহৃত কিটের চেয়ে গাঢ় শেডের। এভাবেই গ্রুপ ‘জে’-এর তিন ম্যাচে দুই ধরনের জার্সি ব্যবহার করে ২০২৬ বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের অভিযান সম্পন্ন করবে আর্জেন্টিনা।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে